মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

‘অন্তর্জাল’ এ রওনক হাসান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৪.৪৭ পিএম
  • ৭৯৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ টিভি নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা রওনক হাসানের অভিনয়ের শুরু মঞ্চ নাটক দিয়ে। করোনাকালেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। প্রথমবার একজন মন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে নাটকে নয়, সিনেমায় মন্ত্রী চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটির নাম ‘অন্তর্জাল’।

পরিচালনা করছেন দীপংকর দীপন। সরকারি অর্থায়নে নির্মিতব্য ছবিটিতে আইসিটি মন্ত্রীর চরিত্রে দেখা যাবে রওনককে। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাস্তবে তো আর মন্ত্রী হওয়ার সুযোগ নেই, তাই অভিনয়ের জন্য মন্ত্রী সাজব।

চরিত্রটি নিয়ে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছি। সিনেমাটির গল্পও বেশ সুন্দর। গত ১ জুলাই থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে আপাতত শুটিং হচ্ছে না।

পরিচালকের নির্দেশনার অপেক্ষায় আছি। আশা করছি উপভোগ্য একটি ছবি হবে এটি।’ এদিকে, আকরাম খানের পরিচালনায় ‘নকশী কাঁথার জমিন’, দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ এবং নুর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ নামে আরও তিনটি ছবির কাজ শেষ করেছেন এই অভিনেতা। এছাড়া ঈদের দুটি নাটকে অভিনয় করেছেন তিনি।

‘গরীবের বউ সুন্দরী’ নামের একটি নাটক পরিচালনা করেছেন বর্ণনাথ এবং ‘গৃহ মায়া’ নামে আরেকটি নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ের পাশাপাশি একটি ধারাবাহিক নাটক পরিচালনা করছেন রওনক হাসান। তার পরিচালিত ‘বিবাহ হবে’ নামের নাটকটি প্রচার হচ্ছে বাংলাভিশনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com