মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অভিনয়ে ব্যস্ত হচ্ছেন ফারহানা জামান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৪.৪৫ পিএম
  • ৪৪১ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ প্রায় এক যুগ আগে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা করতেন ফারহানা জামান। সংসারের প্রয়োজনে ব্যস্ত হয়ে ওঠেন তিনি। মিডিয়া ছেড়ে দেন।
এত বছর বাদে তিনি ফিরছেন। নতুন একটি বিজ্ঞাপনের কাজ দিয়ে ফেরার পর, করেছেন মিউজিক ভিডিও ও নাটকের কাজ। এতদিন পর মিডিয়ায় ফেরা প্রসঙ্গে ফারহানা গনমাধ্যমকে বলেন, ‘একসময় ব্যস্ত সময় কাটাতাম। সন্তানরা ছোট ছিলো। সংসারে সময় দিতে হতো। এখন তারা বড় হয়েছে। আমরাও যেন অবসর এলো। তাই ভাবলাম আবার তো কিছু কাজ করাই যায়। সে ভাবনা থেকে কাজ শুরু করলাম।
ফারহানা নতুন করে ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘শুরুতে একটু ভয় করছিলো। পরে সহকর্মীরা সহজ করে দিলেন। করে ফেললাম বিজ্ঞাপন।’ তিনি আরও বলেন, ‘আমার কাছে প্রচুর নাটকের প্রস্তাব আসে। সব করা হয় না। তবে বেছে বেছে কিছু কাজ করছি। জানা গেছে ফারহানা অভিনয় করছেন হাসান-উজ-জামানের ২০০ পর্বের ধারাবাহিক ‘আবু বাবু দুই ভাই’ নাটকে।
নাটকটি সিএন বাংলা ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে। ফারহানা অভিনয় করেছেন হাসান-উজ-জামানের ‘স্ত্রী আজ্ঞা রতন’, ‘কুদরত আলীর কুদরতি’ ও গাজী আবদুল মজিদের ‘কাটিং মাস্টার’ নাটকে। হাসান – উজ – জামানের নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত মিজানুর রহমান মিজান।
এ ছাড়াও ফারহানা  কুমার বিশ্বজিৎ ও লুইপার মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। কাজের অভিজ্ঞতার ব্যাপারে ফারহানা বলেন, ‘শুরুতে অভিনয় করতে জড়তা থাকলেও তা কেটে যাচ্ছে। আমি অভিনয় উপভোগ করছি। আমার সহকর্মীরাও যথেষ্ঠ সহযোগিতা করেন।নতুন করে কাজ শুরু করা ফারহানা স্বপ্ন দেখছেন। সহসাই আরও কিছু কাজ করবেন বলে আভাস দিলেন তিনি। তাকে দেখা যেতে পারে ওয়েব প্লাটফর্মেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com