মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ওয়েব ফিল্মে তারিক আনাম খান

  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১, ১১.৪১ পিএম
  • ৬৩০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অভিনেতা তারিক আনাম খান। ক্যারিয়ারের এই সময়ে এসেও একের পর এক চমক দিচ্ছেন তিনি। এখনো সমানতালে অভিনয় করছেন দুইপর্দায়। বিশেষ করে বড়পর্দায় নতুন প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে তিনি বেশ আলোচনায়। একইসঙ্গে দর্শকের কাছেও প্রশংসিত এই অভিনেতা।

খুব শিগগিরই এই অভিনেতার সঙ্গে জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’- শিরোনামের ওয়েব ফিল্মে তাদের দেখা যাবে। তবে এই অভিনেতার নতুন এই যাত্রা শুরু ‘আবার বসন্ত’- চলচ্চিত্রের মধ্য দিয়ে।

প্রথমবারের মতো এই ছবিতে তার সঙ্গে জুটি বাঁধেন চলতি প্রজন্মের অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এই সময়ে চলচ্চিত্রের দিকেও তিনি বেশ মনোযোগী বলে জানান। বর্তমানে তার হাতে আছে ফজলুল করিমের ‘গাঙকুমারি’, নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ও রনি ভৌমিকের ‘মৃধা ভার্সেস মৃধা’ ও নুরুল আলম আতিকের ‘পেয়ার সুবাস’।

টিভি নাটকেও বর্ষীয়ান এই অভিনেতা অভিনয় করছেন। সম্প্রতি আসছে ঈদের জন্য এরই মধ্যে ‘আপন’- শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। বর্তমান ব্যস্ততা নিয়ে তারিক আনাম গনমাধ্যমকে বলেন, ‘আমি খুব আনন্দিত এই প্রজন্মের নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন। এর মধ্যে বেশকিছু নতুন চরিত্রে পর্দায় কাজ করেছি। সেগুলো দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। এভাবে নতুনদের সঙ্গে নিয়মিত কাজ করতে চাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com