শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে

দেশে ৭৮ শতাংশই করোনায় ডেল্টা ধরন

  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১, ৩.৩৬ পিএম
  • ৪০৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের ডেল্টা ধরন ছড়িয়ে পড়ার কারণেই দেশে দ্রুত পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গত জুন মাসেশনাক্ত নমুনার ৭৮ শতাংশই ছিল করোনার ডেল্টা ধরন আগের মাসে এই হার ছিল ৪৫ শতাংশ। গত এপ্রিলেকরোনাভাইরাসের ডেল্টা ধরন শনাক্ত হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর তথ্য প্রকাশ করে।

রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এক প্রতিবেদনে জানিয়েছে, ডেল্টাভ্যারিয়েন্টে শনাক্তের হার মে মাসে ৪৫ শতাংশ থাকলেও জুনে তা বেড়ে ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। সারা দেশেই ডেল্টাভ্যারিয়েন্টের সুস্পষ্ট প্রাধান্য দেখা যাচ্ছে।

করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বর থেকে গত জুন পর্যন্তমোট ৬৪৬টি সংগৃহিত নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেখা যায়, ফেব্রুয়ারি পর্যন্ত করোনার আলফা ভ্যারিয়েন্টেরপ্রাধান্য ছিল।

মার্চে ৮২ ভাগ নমুনায় বিটা ধরন শনাক্ত হয়। এপ্রিল পর্যন্ত এই বিটা ধরনের প্রাধান্য থাকলেও এরপর থেকে দ্রুত ডেল্টাধরন ছড়িয়ে পড়ে।

অতি সংক্রামক এই ধরনের কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে।

উল্লেখ্য যে, সংক্রমণের গতি, রোগের জটিলতা, প্রতিরোধ সক্ষমতা বিবেচনায় কিছু কিছু ভ্যারিয়েন্টকে ‘ভ্যারিয়েন্ট অবকনসার্ন’ হিসেবে বিবেচনা করা হয়। আলফা, বিটা, গামা ও ডেল্টা এই পর্যায়ের ভ্যারিয়েন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com