শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে

নওগাঁর আত্রাইয়ে মিলছে না ‘নাপা’ ট্যাবলেট

  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১, ৯.১৬ পিএম
  • ৭৩৩ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি ঃ নওগাঁর আত্রাই ওষুধের দোকান থেকে হঠাৎ করে প্যারাসিটামল
গ্রুপের ‘নাপা’ ট্যাবলেট উধাও হয়ে গেছে। প্রচুর ব্যবহৃত এ ওষুধটি পাওয়া না যাওয়ায় বিপাকে
পড়েছেন মানুষ। সম্প্রতি উপজেলায় জ্বর-সর্দি বেড়ে যাওয়ায় চিকিৎসকের কাছে গেলেই পরামর্শ
দিচ্ছেন প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবনের। জানা গেছে, গত রোজার ঈদের পর থেকেই সীমান্তবর্তী
নওগাঁ জেলায় বেড়েছে করোনার সংক্রমণ। একই সাথে বেড়েছে জ্বর, সর্দি কাঁশিতে আক্রান্ত রোগীর
সংখ্যাও। আর এই সুযোগে উপজেলার বিভিন্ন ওষেধের দোকানীরা নাপা ট্যাবলেট গুদামজাত করে কৃত্রিম
সংকট করেছে। স্থানীয় আবুল কাশেম, জসিম উদ্দিন জানান, কিছুদিন ধরে জ্বর সর্দি, কাশিতে
আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে এই অঞ্চলে। এছাড়াও শরীরের ব্যাথাতেও এই ওষধ খাওয়াহয়। আর জাতীয়
রোগে চিকিৎসাকের কাছে গেলেই পরামর্শ দিচ্ছেন প্যারাসিটামল জাতীয় ওষধ সেবনের। তবে
ফার্মেসিগুলোতে পাওয়া যাচ্ছে না নাপা ট্যাবলেটের। ওষুধ ব্যবসায়ী করিম হাসান বলছেন, গত
কয়েকদিন সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যাথার ওষধ বিক্রয় হয়েছে স্বাভাবিকের চাইতে কয়েকগুণ
বেশি। এদিকে কোম্পানি থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাজারে ‘নাপা’ ট্যাবলেটের সঙ্কট দেখা
দিয়েছে। একই গোত্রের অন্য ওষুধ থাকলেও রোগীদের শুধু নাপা ট্যাবলেটেরই চাহিদা। করোনার সময়
প্যারাসিটামল গ্রুপের ওষুধের বিক্রি বেড়ে যায়। এছাড়াও কিছু লোক দরকারের চেয়ে বেশি ওষুধ কিনে
ঘরে রেখে দেওয়ার ফলে এ সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আত্রাই
উপজেলা প্রতিনিধি মো. রাজু জানান, কাঁচামাল সঙ্কটে ‘নাপা’ ট্যাবলেটের উৎপাদন কমে গেছে।
এ কারণে অর্ডার নেওয়া সাময়িক বন্ধ আছে। তবে প্যারাসিটামল গ্রুপের ‘নাপা সিরাপ’; ‘নাপা
এক্সট্রা’; ‘নাপা এক্সটেন্ড’ বাজারে পাওয়া যাচ্ছে। শিগগিরই ‘নাপা’ ট্যাবলেটের সঙ্কট কেটে
যাবে। আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোখছানা হ্যাপি বলেন, শুনেছি বাজারে
প্যারাসিটামল গ্রুপের ‘নাপা’ ট্যাবলেট পাওয়া যাচ্ছে না। করোনা মহামারিতে এ জাতীয় ওষুধের
ব্যবহার বেড়ে গেছে। তবে বাজারে প্যারাসিটামল গ্রুপের বিভিন্ন কোম্পানির ওষুধের কোনো
সঙ্কট নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com