রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

ভারতের রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তির সম্ভাব্য দুর্নীতির তদন্ত শুরু করেছে ফ্রান্স

  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১, ১১.৫৮ এএম
  • ২১৭ বার পড়া হয়েছে

ভারতের সঙ্গে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তির পিছনে সম্ভাব্য দুর্নীতির অভিযোগ নিয়ে ফ্রান্স সরকারিভাবে বিচারবিভাগীয় তদন্ত শুরু করেছে। এ জন্য ফরাসি আর্থিক তদন্তকারী সংস্থা পিএনএফের নির্দেশে একজন বিচারক নিযুক্ত হয়েছেন, যিনি এই তদন্ত পরিচালনা করবেন।

মোদি সরকারের আমলে ২০১৬ সালে ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনবে বলে ৫৯০০০ কোটি টাকার একটি চুক্তি করে। এর আগে ভারতের সঙ্গে ১২৬টি রাফাল কেনার যে চুক্তি হয়েছিল, রাফালের উৎপাদনকারী সংস্থা ‘দাসাউ’ সেটি বাতিল করে দেয় এবং নতুন চুক্তি সই হয়। ফরাসি অনুসন্ধানী ওয়েবসাইট ‘মেদেয়াপার’ এই খবর দিয়েছে।

এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বারবারই বলে এসেছেন, এই চুক্তির পেছনে দুর্নীতি আছে, তার তদন্ত হোক। তাঁর অভিযোগ ছিল, নরেন্দ্র মোদি স্বয়ং সেই দুর্নীতির জন্য দায়ী। তিনি সরকারি বিমান নির্মানকারী সংস্থা ‘হিন্দুস্তান অ্যারনোটিকস লিমিটেড’-এর বদলে তাঁর পছন্দের লোক অনিল আম্বানিকে ওই অত্যাধুনিক যুদ্ধবিমান ভারতে তৈরির বরাত পাইয়ে দিয়েছেন। অথচ অনিল আম্বানির যুদ্ধবিমান দূরে থাক, কোনো রকম উৎপাদনেরই অভিজ্ঞতা নেই, পরিকাঠামোও নেই।

পিএনএফ জানিয়েছে, আর্থিক দুর্নীতি, কালো টাকা সাদা করা, প্রভাব খাটানো ও স্বজনপোষণ, এই চারটি অভিযোগেরই তদন্ত হবে। এছাড়া এই চুক্তির জন্য কেউ দালালি বাবদ অর্থ পেয়েছে কিনা, তাও দেখা হবে।

আজ শনিবার কংগ্রেসের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী মোদি এবার এগিয়ে আসুন এবং এবিষয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক ডাকুন, যেখানে নিরপেক্ষভাবে রাফাল চুক্তির পেছনে দুর্নীতির অভিযোগের তদন্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com