মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদের নাটকে ব্যস্ত নাদিয়া

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ১০.১৮ পিএম
  • ৬৬৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ছোটপর্দার প্রিয়মুখ সালহা খানম নাদিয়া। টিভি ধারাবাহিক ও একক- নাটকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে আসছে ঈদের জন্য সহিদ উন নবীর ‘কমপ্লেইন বয়’ শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেছেন। টিভি নাটকের ব্যস্ততার মধ্যে ওটিটি প্ল্যাটফর্মের জন্যও ‘ভালোবাসা’ শিরোনামের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন বলে জানান তিনি। এটি নির্মাণ করেছেন আবু হায়াৎ মাহমুদ।

এদিকে এই অভিনেত্রীর হাতে আছে একাধিক ধারাবাহিক নাটক। উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো- মুসাফির রনির ‘বাজিমাত’, শামীম জামানের ‘প্রিয়জন’ ও আরটিভির ‘গোলমাল’। এদিকে সম্প্রতি সাগর জাহানের নতুন একটি ধারাবাহিকেও যুক্ত হয়েছেন অভিনেত্রী। নাদিয়া গণমাধ্যমকে বলেন, ‘ঈদের পর থেকে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত শুটিং করছি।

ধারাবাহিক নাটকের পাশাপাশি আসছে কোরবানি ঈদের জন্যও কাজ করা হয়েছে। লকডাউন ও করোনার কারণে অনেক কাজ করা সম্ভব হচ্ছে না। তাই যেটির গল্প ও চরিত্র মনে দাগ কাটছে সেটিই করার সিদ্ধান্ত নিচ্ছি।’ নাটকের বাইরে অভিনেত্রী চলচ্চিত্রের জন্যও প্রস্তাব পাচ্ছেন বলে জানালেন। তবে চলচ্চিত্র বড় মাধ্যম, তাই এতে যেমন- তেমন কাজের মধ্যদিয়ে নিজেকে উপস্থাপন করতে চান না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com