মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাটকের টাইটেল সং গাইলেন পুষ্পিতা

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ৫.০৪ পিএম
  • ৮৫১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ মা গান করতেন,বাবা সাংবাদিকতার পাশাপাশি আবৃত্তি ও উপস্থাপনায় জড়িত ছিলেন। এমন একটি সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়েই বড় হয়েছেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা। মায়ের কণ্ঠে কিংবদন্তি শিল্পীদের গান শুনতে শুনতেই গানের প্রতি ভালোবাসা জন্মে তার। ২০১৫ সালে চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন হওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

দর্শক-শ্রোতাদের ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। এর আগেও পুষ্পিতা একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছিলেন। তবে এবারই প্রথম কোনো নাটকের টাইটেল সং-এ কণ্ঠ দিলেন পুষ্পিতা। তরুণ নির্মাতা সৈয়দ রেফাত সিদ্দিকীর পরিচালনায় ‘চিরকুমারী সংঘ’ শীরোনামে ধারাবাহিক নাটকের টাইটেল সং লিখেছেন আশিক বন্ধু। সঙ্গিত পরিচালনা করেছেন চঞ্চল। সম্প্রতি মগবাজারস্থ ‘স্টুডিও বাউল’ এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

আগামি ১৬ জুলাই থেকে প্রতি শুক্রবার রাত ৯ট ৩০ মিনিটে নাটকটি চ্যানেল নাইনে প্রচার হবে। এই প্রথম কোনো নাটকের টাইটেল সং-এ কণ্ঠ দেয়া প্রসঙ্গে পুষ্পিতা বলেন, এটি সত্যিই আমার জন্য আনন্দের। কারণ এবারই প্রথম আমি কোনো নাটকের গান গাইলাম। গানের কথা ও সুর খুবই চমৎকার। ধন্যবাদ গীতিকার আশিক বন্ধু ও সঙ্গীত পরিচালক চঞ্চল ভাইকে। ধন্যবাদ নাটকটির পরিচালক সৈয়দ রেফাত সিদ্দিকী ভাইকে এমন সুন্দর একটি নাটক বানানোর জন্য এবং আমাকে দিয়ে গানটিতে কণ্ঠ দেয়ার জন্য।

নাটকটির পরিচালক সৈয়দ রেফাত সিদ্দিকী জানান, পুষ্পিতা খুবই ভাল গান করে। ওর গান সবসময় ভাল লাগে। ‘চিরকুমারী সংঘ’র শুটিং শেষ হতেই ঠিক করে রেখেছিলাম আমার নাটকটির টাইটেল সং পুষ্পিতা গাইবে। সময়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে গানটির রেকর্ডিং সম্পন্ন হলো। দারুন গেয়েছে পুষ্পিতা। ওর জন্য শুভ কামনা রইলো। সেই সাথে ধন্যবাদ জানাই গানটির গীতিকার আশিক বন্ধু ও সঙ্গীত পরিচালক চঞ্চল ভাইকে। উল্লেখ্য, গত রোজার ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে পুষ্পিতা এবং লুৎফর হাসানের কণ্ঠে প্রকাশিত মিউজিক ভিডিও “বৃষ্টির রেলগাড়ি” ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com