শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে

মর্ডানা ভ্যাকসিনের ১৩ লাখ ডোজ টিকার প্রথম চালানের গত রাতে  ঢাকায় এসে পৌঁছেছে

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ২.০৪ পিএম
  • ৭৭৬ বার পড়া হয়েছে

কোভ্যাক্সের আওতায় ওয়াশিংটনের উপহার দেয়া যুক্তরাষ্ট্রের মর্ডানা ভ্যাকসিনের ১৩ লাখ ডোজ টিকার প্রথম চালানের গত রাতে  ঢাকায় এসে পৌঁছেছে।
রাত সাড়ে এগারটায়  একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভ্যাকসিন পৌঁছালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের কাছ থেকে  পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক টিকার এই চালান গ্রহন করেন।
মর্ডানা ভ্যাকসিনের বাকি ১২ লাখ ডোজের দ্বিতীয় চালানটি আগামীকাল শনিবার সকালে এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে।
মার্কিন সরকার সম্প্রতি এশিয়ার দেশগুলোর জন্য ২ কোটি ৫০ লাখ ডোজ টিকা বরাদ্দ করে। তারই অংশ হিসেবে বাংলাদেশ এই ২৫ লাখ ডোজ টিকা পেয়েছে।
এছাড়াও, চীন সরকারের কাছ থেকে কেনা সিনোফার্মের কোভিড টিকাও কিনেছে বাংলাদেশ সরকার। চীনের কাছ থেকে কেনা টিকার মধ্যে আজ রাতেই  ২০ লাখ ডোজ দেশে আসার  কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আজ রাতেই  সেই টিকাও গ্রহন করবেন।
এর আগে  গত মে-জুনে উপহার হিসেবে চীন সরকারের দেয়া  সিনোফার্ম ভ্যাকসিনের ১১ লাখ  ডোজ পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ যখন তার বিপুল সংখ্যক  জনগণকে  টিকা দেয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল ভ্যাকসিনের এ চালান  দেশের মানুষের জন্য একটা বড় সুসংবাদ।
বিভিন্ন মাধ্যমে  খুব শিগগিরই  অবিরামভাবে  টিকা পাওয়া যাবে এবং ঘাটতি থাকবে না বলে  গতকাল  বৃহস্পতিবার আশা ব্যক্ত করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
চীন ও যুক্তরাষ্ট্র থেকে  এই ৪৫ লাখ  ডোজ টিকা  পেলে  অচিরেই গণটিকা কর্যক্রম  পুনরায় শুরু হবে বলে একই দিন  এক ভিডিও বার্তায়  ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ থেকে ৮কোটি ডোজ  এস্টোজেনেকার টিকা মজুদ আছে জানার  সঙ্গে সঙ্গে ওয়াশিংটন ডিসিকে আস্ট্রোজেনেকার টিকা ২০ লাখ ডোজ পাঠানোর জন্য ঢাকা  অনুরোধ করেছিল।
এছাড়াও, বাংলাদেশী প্রবাসী সম্প্রদায় টিকা চেয়ে  হোয়াইটহাউজের কাছে  একটি আবেদন করে।
এ ছাড়াও  যত তাড়াতাড়ি সম্ভব  টিকা পেতে চীন এবং রাশিয়ার সাথে  আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।  খুব শিগগিরই  পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া যাবে বলেও আশা  করছেন  পররাষ্ট্রমন্ত্রী।
সরকারি সূত্রে জানা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয় চীন থেকে দেড় কোটি ও রাশিয়া থেকে  স্পুটনিকের ৫০ লাখ  ডোজ টিকা আনার চেষ্ট করছে।
গত ২১ জানুয়ারি ভারতের কাছ থেকে উপহার হিসেবে বাংলাদেশ প্রথম ২০ লাখ ডোজ টিকা পেয়েছিল।
বাংলাদেশ এ পর্যন্ত ভারতের সিরাম থেকে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com