শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ১৩২ জন মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১, ৮.২৯ পিএম
  • ১২১৯ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৮১তম দিনে গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ১৩২ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৮১ ও নারী ৫১ জন।
গতকাল এ যাবতকালের একদিনে সর্বোচ্চ ১৪৩ জন মারা যায়।
এর আগে গত ২৭ জুন ১১৯, ৩০ জুন ১১৫, ২৯ জুন ১১২ এবং আগের দিন মারা যান ১০৪ জন। এভাবে প্রতিদিনই দেশে মৃত্যুর রেকর্ড ভাঙছে।
দেশে এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ১০ হাজার ৪৯৬ জন, ৭১ দশমিক ০২ শতাংশ এবং নারী ৪ হাজার ২৮২ জন, ২৮ দশমিক ৯৮  শতাংশ।
গতকালের চেয়ে আজ ১১ জন কম মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে মারা গেছেন ১৪ হাজার ৭৭৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৮ জুন থেকে মৃতের হার একই রয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়,  ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩০ জন এবং ষাটোর্ধ বয়সী ৬৭ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ২৪ জন করে, খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছেন। এদের মধ্যে ৯৯ জন সরকারি, ২০ জন বেসরকারি হাসপাতালে এবং ১৩ জন বাসায় মারা গেছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৪৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

গতকালের চেয়ে আজ ১৮২ জন বেশি শনাক্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৫ দশমিক ৯০ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ বেশি। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ১১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭০৮ জন। ঢাকায় শনাক্তের হার ২২ দশমিক ৩৫ শতাংশ। গতকাল ১১ হাজার ৬৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৬০ জন। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষায় ৯ লাখ ৩০ হাজার ৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৩ দশমিক ৯৪ শতাংশ ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৬৬৩ জন। গতকালে চেয়ে আজ ১৫৪ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ০৮ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৩ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৩৮৫ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩২ হাজার ৯২৪ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৫৩৯টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩২ হাজার ৫৫ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪৩টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com