রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা

ঈদের একক নাটক “শনি”

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ৭.০৮ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতাবেদক,আল সামাদ রুবেলঃ ছোট পর্দার ব্যস্ত অভিনেতা মাহাবুব আল রশীদ খান। সবাই তাকে অনুভব নামে চেনেন। নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকীর হাত ধরে মিডিয়াতে পা রাখেন তিনি। তারপর কেটে গেছে পনেরো বছর।
দীর্ঘ এ ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন। সিকান্দার বক্স এবং এভারেজ আসলাম এই দুটি নাটকে অভিনয় করে ভীষণ রকম আলোচিতও হয়েছেন। এছাড়াও আলপনা কাজল এবং খুটিনাটি খুনসুটি- এই দুটি নাটকও তাকে প্রশংসিত করেছে।
তবে নতুন খবর হচ্ছে, অনুভব সম্প্রতি ঈদ-উল আযহা’র নাটক নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন তিনি। যা ঈদের দিন সহ অনন্যদিনেও বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে অবমুক্ত করা হবে।
তবে ভিন্ন খবর হচ্ছে,মহিদুল মুহিম পরিচালিত ‘শনি’ নামের একটি ঈদের নাটকে অপুর্ব ও মেহেজাবিন এর বিপরীতে থাকছেন। চরিত্রের প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, “মাহাবুব আল রশীদ খান বলেন,আমার চরিত্র এর নাম বিবিসি। চরিত্র টা শুধু মানুষের কাছে কথা লাগিয়ে বেড়ায়।
বেশ মজার একটি কাজ করলাম একটু ভিন্ন। আসলে চরিত্রের ভ্যারিয়েশন থাকলে একটু কাজ করেও মনের প্রশান্তিও যোগায় দেহে।সবার আমন্ত্রণ জানিয়ে গেলাম দেখার জন্য।” উল্লেখ্য, অনুভব কাজ করেছেন সিনেমাও।
তার অভিনীত প্রথম সিনেমা ছিল হুমায়ুন আহমেদের চিত্রনাট্য ও তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ। তারপর শামীম আহমেদ রনি পরিচালিত ‘ধ্যাততেরিকি’, সাকিব সনেটের ‘নোলক’ এবং সর্বশেষ শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবিতে কাজ করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com