রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা

গানে ফিরলেন লিজা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৭.৩৪ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা ঈদের বেশ আগে থেকেই দীর্ঘ সময় ধরে কাজ করেন নি। মূলত করোনা পরিস্থিতির কারণেই তার এমন বিরতি।

পাশাপাশি পরিবারকেও সময় দিয়েছেন। তবে সম্প্রতি সচেতন থেকে নতুন করে কাজে ফিরেছেন এ গায়িকা। ফিরেই বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানের শুটিং করেছেন।

বিষয়টি নিয়ে লিজা গণমাধ্যমকে বলেন, ‘ঈদের আগে থেকেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। এর মধ্যে দেশের বাড়িও গিয়েছি। মূলত করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই দূরে ছিলাম কাজ থেকে।

তবে এবার স্বাস্থ্যবিধি যতটুকু মানা সম্ভব সেটা মেনেই শুটিং ও গান শুরু করেছি। এর মধ্যে বিটিভি’র ‘স্মৃতিময় গান’ শিরোনামের একটি অনুষ্ঠানের শুটিং করলাম। আরও কয়েকটি রেকর্ডিংয়ের কাজও হাতে আছে। দেখা যাক কতদিন কাজটা চালিয়ে যেতে পারি।

কারণ করোনা পরিস্থিতি কিন্তু এখনো ভালো নয়।’ এদিকে লিজা সামনে নতুন কয়েকটি গানে কণ্ঠ দেবেন বলেও জানা গেছে। তিনি বলেন, ‘বেশ কয়েকটি কাজ হাতে রয়েছে। খুব শিগগির সেগুলোর কণ্ঠধারণে অংশ নেবো। আশা করছি ভালো কিছু গান পাবেন শ্রোতা-দর্শক। এছাড়া কিছু সিনেমার গানের প্রস্তাবও আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com