রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা

অংকনের কণ্ঠে লালন শাহের ‘আশা পূর্ণ হলো না’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৭.২৯ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ এ প্রজন্মের লালন সংগীতশিল্পী অংকন ইয়াসমিন। করোনাভাইরাসের প্রকোপে মুক্তমঞ্চে স্টেজ শো বন্ধ থাকার কারণে অনেকের মতো এ শিল্পীও অনেকটা বেকার। তবে সংগীতচর্চা এবং অডিওতে গান করে যাচ্ছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় সম্প্রতি লালনের একটি গান নতুন সংগীতায়োজনে নিজের কণ্ঠে তুলেছেন এ সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘আশা পূর্ণ হলো না’।

জুয়েল মোরশেদের পরিকল্পনায় পার্থ মজুমদারের নতুন সংগীতায়োজনে গানটি তৈরি হয়েছে। এ গান প্রসঙ্গে অংকন গণমাধ্যমকে বলেন, ‘লালন সাঁইজির এ গানটি নতুন সংগীতায়োজনে নিজের কণ্ঠে তুলে নিতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জুয়েল মোরশেদ ভাইয়ের প্রতি।

আন্তরিক কৃতজ্ঞতা পার্থ দাদার প্রতি। কারণ গানটির ফিউশন নতুনভাবে করা হয়েছে। আশা করছি, শ্রোতা-দর্শকেরও ভালো লাগবে।’ এদিকে সামান সাত্ত্বিকের কথায় শফি মন্ডলের সুরে একটি নতুন মৌলিক গান গেয়েছেন অংকন। তার নিজেরই গাওয়া ‘দেবর ভাবি’ শিরোনামের আরেকটি গানের সিক্যুয়াল এবারের ঈদে প্রকাশ হবে বলে জানিয়েছেন তিনি। এ গানটি লিখেছেন অনুরূপ আইচ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com