মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভালো না লাগার শেষ’ নাটকে ফারহানা মিলি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ১০.১৫ এএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মাণ হচ্ছে নাটক ‘ভালো না লাগার শেষ’। নাটকটি নির্মাণ করেছেন মাসুদ চৌধুরী। সোমেন চন্দ’র গল্প থেকে এটি নাট্যরূপ করেছেন আবুল হায়াত। জানা যায় শিগগিরই নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। নাটকের গল্পে রাত্রি চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, সাহাদাৎ হোসেনসহ আরও অনেকে।

এ নাটককে অভিনয় নিয়ে ফারহানা মিলি বলেন, ‘এর আগে বাংলার ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের প্রথম শহীদ শ্রদ্ধেয় সোমেন চন্দর গল্পে আমার অভিনয় করা হয়ে উঠেনি। কাজটি সবকিছু মিলিয়ে খুব ভালো হয়েছে। আশা করছি ভালোলাগবে দর্শকের।’ এদিকে কিছুদিন আগে ফারহানা মিলি ও শাহেদ শরীফ খান সোহাগের পরিচালনায় একটি অনলাইন মার্কেটপ্লেস’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।

ফারহানা মিলি অভিনীত একমাত্র সিনেমা ‘মনপুরা’। এই সিনেমাতে অভিনয় করেই তিনি পরিচিতি পান। মিলি বলেন, ‘২০২১ সালটা আমার জন্য নতুন একটি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি আমি। অভিনয়ের বাইরে যেসব বিষয়ে আমার আগ্রহ আছে কিন্তু নানান কারণে করা হয়ে উঠেনি সেসব বিষয়ে নিজেকে নতুন করে আবার দেখতে চাই।

এদিকে এরইমধ্যে ফারহানা মিলি এশিয়ান টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘গোবিন্দপুরের গল্প’ ধারাবাহিকে যুক্ত হয়েছেন। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি নির্মাণ করছেন সোহেল রানা ইমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com