মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদের নাটকে কাজ করবেন মিশা

  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১, ৭.৫৬ পিএম
  • ৮০৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বাংলা চলচ্চিত্রের খল-অভিনেতা মিশা সওদাগর। চলচ্চিত্রের বাইরে গেল বছর একটি টিভি ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন। ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি ধারাবাহিক নাটকে অভিনয় করেন। এবার একক নাটকে অভিনয় করবেন বলে জানান তিনি। মিশা গণমাধ্যমকে বলেন, ‘চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত আছি।
নতুন ছবির শুটিং শুরু করেছি। এরমধ্যে আসছে ঈদের জন্য টিভি নাটকে অভিনয় করার ইচ্ছা আছে। সিনেমার শুটিংয়ের বাইরে সময় পেলে তবেই ঈদের নাটকে কাজ করবো।’ এদিকে এই অভিনেতা সম্প্রতি ‘রিভেঞ্জ’ শিরোনামের একটি ছবির শুটিং শুরু করেছেন। এটি পরিচালনা করছেন এমডি ইকবাল। এতে মিশার সঙ্গে জুটি হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।
বঙ্গবন্ধুর বায়োপিকেও দেখা যাবে এই অভিনেতাকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বদিউল আলম খোকনের পরিচালনায় ‘আগুন’, সানী সানোয়ারের ‘মিশন এক্সট্রিম’, এ রাহিমের ‘শান’, শাহীন সুমনের ‘বিদ্রোহী’, অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’, শফিক হাসানের ‘বাহাদুরী’, গাজী বজলুর রশীদের ‘দেশ নায়ক’, গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’সহ প্রায় এক ডজন ছবি। প্রতিটি ছবিতেই মিশাকে নতুন নতুন চরিত্রে দেখা যাবে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com