মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফের ব্যস্ত সময়ে বুবলী

  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১, ৭.৫৩ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নানা জল্পনা ও চর্চার মধ্যে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলী। দীর্ঘদিন শুটিংয়ের বাইরে থাকা এই নায়িকা তখনই বলেছিলেন দ্রুতই সিনেমা নিয়ে ব্যস্ত হবেন। সেই কথার প্রমাণ মিলেছে। বর্তমানে তিনি কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এখন কাজ করছেন প্রযোজক মো. ইকবাল পরিচালিত অ্যাকশন নির্ভর সিনেমা ‘রিভেঞ্জ’-এ। এ ছবিতে বুবলীর বিপরীতে আছেন রোশান। গত তিনদিন ধরে তিনি এই সিনেমার শুটিং করছেন। বুবলী বলেন, ‘সবকিছু সুন্দরভাবে হচ্ছে আমি খুবই আশাবাদী।

এই ছবিতে আমার চরিত্রটি চ্যালেঞ্জিং। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি চরিত্রটি ফুটিয়ে তোলার। এদিকে ইতিমধ্যে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। যেখানে পুলিশের পোশাক পরা বুবলীর অন্যরকম লুকের প্রশংসা করছেন দর্শকরা। অনুরাগ ট্রেডার্স প্রযোজিত সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা আছে।

এর আগে বুবলী তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’- ছবির শুটিং করেন। এই ছবির মধ্য দিয়ে অনেকদিন পর ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয়ে ফিরেছেন বুবলী।

এছাড়া তিনি ঈদের আগে শেষ করেছেন ‘চোখ’ ছবির ডাবিং। এদিকে নিজের ইউটিউব চ্যানেল নিয়েও ভাবছেন বুবলী। এ বিষয়ে অভিনেত্রী বলেন, কাজের ব্যস্ততা থাকলে ইউটিউবে সময় দেয়া হয় না। তবে আমার ইচ্ছা আছে কাজের আপডেটের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কনটেন্ট দেয়ার।

সবমিলিয়ে ফের বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সময়টাকে বেশ উপভোগও করছেন। আছেন ফুরফুরে মেজাজে। এদিকে, বুবলী কয়েক বছর আগে শাকিব খানের সঙ্গে ‘বিদ্রোহী’- শিরোনামের ছবিটির কাজ সম্পন্ন করেছিলেন।

করোনাসহ নানা কারণে বেশ কয়েক দফায় পিছিয়ে যায় ছবিটির মুক্তির তারিখ। অবশেষে ‘বিদ্রাহী’ সিনেমাটি আগামী কোরবানি ঈদে মুক্তি দেয়া হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নিজস্ব ওটিটি প্ল্যাটফরম সিনেবাজ অ্যাপে মুক্তি পাবে এই সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com