সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ভারতে তথ্য পাচারের অভিযোগে পুলিশের একজন সদস্য গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ১১.৩৫ এএম
  • ৭৬৮ বার পড়া হয়েছে

গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য ভারতে পাচারের অভিযোগে  পুলিশের একজন সদস্যকে  পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত দেব প্রসাদ সাহা বর্তমানে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য এবং এর আগে যশোরের বেনাপোলে ইমিগ্রেশন পুলিশে কর্মরত ছিলেন। মঙ্গলবার তাকে ঢাকায় গ্রেফতার করে বুধবার যশোরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার যশোরের আদালত তাকে ৫ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এই পুলিশ কর্মকর্তা বিস্তারিত আর কিছু জানাননি।

জানা গেছে, দেব প্রসাদ সাহা- ভারতের নাগরিক ২ ব্যক্তির কাছে তথ্য প্রদান করতেন। তথ্য পাচারের এই ঘটনায় একটি রাষ্ট্রীয় সংস্থার আরো একজন সদস্যকে ইতোপূর্বে আটক করার কথা জানা যায়। প্রাথমিক পর্যায়ের তদন্ত হয়েছে, এখন আরো তদন্ত চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com