মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধারাবাহিক নাটকে ফিরলেন আজিজুল হাকিম

  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১, ৯.৫১ পিএম
  • ৮৭৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কয়েক মাস চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নিয়ে অভিনয়ে ফেরেন আজিজুল হাকিম। শুরুতে হাতেগোনা কয়েকটি কাজ করলেও সময় যতই গড়াচ্ছে এ অভিনেতা ততই কাজের গতি বৃদ্ধি করছেন।

গত ঈদের আগে একখণ্ডের নাটকে অভিনয় শুরু করেন তিনি। ঈদের পর ধারাবাহিক নাটকের শুটিংও শুরু করেছেন দীর্ঘ বিরতির পর। বর্তমানে তিনি দীপ্ত টিভির ধারাবাহিক ‘দেনা পাওনা’, আরটিভির ‘গোলমাল’ নাটকের শুটিং করছেন।

এ ছাড়া তুষার খানের পরিচালনায় ‘কমলাপুরের বিজলী’ নামের আরেকটি ধারাবাহিক নাটকেও কাজ করবেন শিগ্গির। এসব নাটক প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘অভিনয় ছাড়া আর কিছুকে কখনোই গুরুত্ব দেইনি। এখন একখণ্ডের পাশাপাশি ধারাবাহিক নাটকেও স্বাভাবিক ছন্দে অভিনয়ের চেষ্টা করছি। আশা করছি আগের মতোই দর্শকের ভালোবাসা পাব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com