মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ওয়েব সিরিজে এবার পূজা চেরি

  • আপডেট সময় শুক্রবার, ৪ জুন, ২০২১, ৬.৫৬ পিএম
  • ৮৪৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ওয়েব সিরিজে এবার যুক্ত হলেন চিত্রনায়িকা পূজা চেরি। ‘প্যারাসাইকোলজি’ নামে ওয়েব সিরিজে দেখা যাবে পূজাকে। পূজা চেরি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। ছোট থাকতেই ‘ভালোবাসার রঙ’, তবুও ভালোবাসি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘অগ্নি’, কৃষ্ণপক্ষ’ ও ‘বাদশা দ্য ডন’ ছবিতে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় প্রশংসিত হয়। তারপর কিছুটা বিরতি দিয়ে নতুনভাবে অভিনয়ে আগমন ঘটে পূজার।

নানা কারণে আলোচিত প্রযোজনা সংস্থা জাজ মাল্টি মিডিয়ার প্রযোজনার ছবি দিয়ে প্রধান চরিত্রে বড়পর্দায় আগমন ঘটে তার। ‘প্যারাসাইকোলজি’ নামে এই ওয়েব সিরিজে পূজার বিপরীতে দেখা যাবে অভিনেতা শ্যামল মাওলাকে। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন সুমন ধর।

তারও প্রথম ওয়েব কাজ এটি। সিরিজটি নিয়ে পরিচালক সুমন ধর গণমাধ্যমকে বলেন, ‘শিগগিরই আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। প্রযোজকসহ আমাদের কিছু পরিকল্পনা আছে। তাই একটু সময়ে নিয়ে গুছিয়ে নিচ্ছি।’

জানা গেছে, ওয়েব সিরিজটির শুটিং হবে ২০ দিন। ইতোমধ্যে নারায়ণগঞ্জে তিন দিনের কাজ হয়েছে। ‘প্যারাসাইকোলজি’ একটি ওটিটি প্রতিষ্ঠানের জন্য তৈরি হচ্ছে। আগামী কোরবানি ঈদে এটি অবমুক্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com