সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফেসবুকে সম্পর্ক লক্ষ্মীপুরে এসে প্রতারিত হলো বগুড়ার এক যুবক!

  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১, ৯.৩৩ পিএম
  • ৭০৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ দুই বছর আগে ফেসবুকে সম্পর্ক হওয়া ঘনিষ্ঠজনের সাথে দেখা করতে লক্ষ্মীপুরে এসে প্রতারণা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন শামীম নামে বগুড়ার এক যুবক। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মিয়াপুর গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলছে- চাকরির প্রলোভন দেখিয়ে ওই যুবককে লক্ষ্মীপুরে আনা হয়। কিন্তু পুলিশ বলছে, মেয়ের কণ্ঠে কথা বলে প্রেমের ফাঁদে আটকানোর কথা! স্থানীয়দের ভাষ্য মতে, বগুড়ার ওই যুবক জানায়- উপজেলার মিয়াপুর গ্রামের কালু মিয়ার ছেলে রুবেল ও আবদুর রহিম রায়হানের ছেলে শামীম তাকে চাকরি দেয়ার প্রলোভনে লক্ষ্মীপুরে ডেকে এনে প্রতারণা করে। পরে মিয়াপুর গ্রামের একটি নির্জন এলাকায় তাকে মারধর করে মোবাইল ও নগদ ৫ হাজার টাকা ছিনতাই করে নেয়। স্থানীয়রা আরও জানায়, ভুক্তভোগী ওই যুবক বলছিল- রুবেল ও শামীমের সাথে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক হয়। সম্পর্কের খাতিরে বগুড়া থেকে দই এবং বিভিন্ন ফলমূল নিয়ে রুবেল ও শামীমের বাড়িতে এসেছিল সে। রোববার রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার ওই যুবকের মুখে এসব কথা শুনে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত দু’জনই। পরে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ইমন নামে অন্য একজনকে আটক করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেলে ছিনতাইকৃত মোবাইল ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, রুবেল ও শামীম দীর্ঘদিন ধরে এসব অপরাধের সাথে জড়িত। কিন্তু তারা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। এ বিষয়ে জানতে চাইলে, চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ছিনতাইকৃত মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে আজ দুপুরে ভুক্তভোগী ওই যুবকের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু তিনি কোনো লিখিত অভিযোগ না করায় মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ প্রভাষকের অনুরোধে মুচলেকা নিয়ে আটক ইমনকে ছেড়ে দেয়া হয়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, চাকরির প্রলোভনে নয়, বরং মেয়ের কণ্ঠে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে বগুড়ার ওই যুবককে লক্ষ্মীপুরে আনা হয়। তাদের ফেসবুক ম্যাসেঞ্জার থেকে এমন প্রমাণ পাওয়া গেছে। যেকারণে অভিযোগ না করেই বগুড়ায় ফিরে গেছে ওই যুবক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com