মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চলচ্চিত্রে দুই দশকের কেয়া

  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১, ৯.২৯ পিএম
  • ৭৩৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ আজ থেকে ঠিক দুই দশক আগে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন নায়িকা কেয়া। ২০০১ সালের ৭ মার্চ মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমায় আমিন খান ও রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। প্রথম সিনেমা’তে অভিনয় করেই সফল হন কেয়া। পরবর্তীতে কেয়া ‘মহব্বত জিন্দাবাদ’, ‘ভালোবাসার শত্রু’, ‘নষ্ট’, ‘সাহসী মানুষ চাই’, ‘পাল্টা আক্রমন’, ‘রাজধানীর রাজা’, ‘রংবাজ বাদশা’, ‘তুমি শুধু আমার’, ‘তুমি কী সেই’, ‘আয়না কাহিনী’, ‘আজকের রূপবান’, ‘ব্ল্যাবমানি’সহ আরও অনেক দর্শকপ্রিয় সিনেমা’তে অভিনয় করেন কেয়া।

বর্তমানে কেয়া রাকিবুল আলম রাকিবের ‘ইয়েস ম্যাডাম’, ‘সীমানা’ এবং শাহীন সুমনের ‘বনলতা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। যদিও করোনার কারণে আপাতত শুটিং বন্ধ আছে। কিন্তু শুটিং শিগগিরই শুরু হবে বলে জানান কেয়া। চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘বাচসাস’ অ্যাওয়ার্ড, ঢালিউড অ্যাওয়ার্ড, বাবিসাস অ্যাওয়ার্ডসহ আরও অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

চলচ্চিত্রে দীর্ঘ দুই দশকের সাফল্যের পথচলা প্রসঙ্গে কেয়া বলেন, ‘দেখতে দেখতে চলচ্চিত্র জীবনের দুটি দশক পেরিয়ে গেছে, তা ভাবলেই কেমন যেন শিহরিত হই আমি। বারবার কেবল মনে হচ্ছে-এই তো সেদিন আমি যশোহর থেকে ঢাকায় এলাম, তারপর নিজেকে কিছুটা তৈরি করে কঠিন বাস্তব-এর শুটিং-এর জন্য থাইল্যান্ডে গেলাম। ধন্যবাদ কৃতজ্ঞ মতিন রহমান স্যার, মহম্মদ হাননান স্যার, আহমেদ নাসির স্যারসহ যাদের সিনেমায় কাজ করেছি তাদের প্রতি।

ধন্যবাদ সংবাদ মাধ্যম এবং শ্রদ্ধেয় সাংবাদিকদের প্রতি এবং আমার সব ভক্ত দর্শকের প্রতি।’ কেয়া জানান ২০০৪ সালে তার ভাই রয়েল মারা যাবার কারণে চলচ্চিত্রে মাঝে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি। কেয়া প্রথম মহম্মদ হাননান পরিচালিত টেলিফিল্ম ‘আকাশ ছোঁয়া স্বপ্ন’তে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পারাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com