মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এখনও দর্শকের প্রথম পছন্দ নোবেল

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ১.৩০ পিএম
  • ৭২৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ দেশের পুরুষ মডেলদের ক্ষেত্রে বাংলাদেশের বিজ্ঞাপনে মডেলিং জগতের রাজপুত্তুর আদিল হোসেন নোবেল। দেশের গুণী নির্মাতারাও যখন বিজ্ঞাপন নির্মাণ করেন তখন শুরুতে তাদের ভাবনায় থাকে নোবেল।

দেশের কোটি কোটি দর্শকের মডেল হিসেবে প্রথম পছন্দ নোবেল’কে। যে কারণে দর্শকের ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে নোবেলও এখনো নিজেকে শারীরিকভাবে যেমন ফিট রেখেছেন, ঠিক তেমনি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার ক্ষেত্রেও নিজের মান বজায় রেখেছেন।

ভালো ভালো প্রোডাক্টের নান্দনিক বিজ্ঞাপনেই নোবেলকে দেখা যায়। সিনেমাতে অনেক পরিচালকের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পেলেও আজ পর্যন্ত নোবেলকে সিনেমা’তে দেখা যায়নি। তবে নোবেলকে নাটকে অভিনয়ে দেখা গেছে বিভিন্ন সময়ে। তিনি জানান কোরবানির ঈদ উপলক্ষে তার একটি নাটকে অভিনয় করার কথা। আবার একটি বিজ্ঞাপনেও কাজ করার কথা রয়েছে।

তবে নোবেল বলেন, ‘সত্যি বলতে কী করোনার প্রাদুর্ভাবতো রয়েছেই। এখন আবার ব্ল্যাক ফাঙ্গাস নিয়েও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সব মিলিয়ে কাজ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তবে সম্ভবত নাটকের কাজটি করা হয়ে উঠবে না। আশা করা যাচ্ছে যে বিজ্ঞাপনে কাজ করার কথা চলছে, এখনো সবকিছু চূড়ান্ত না হলেও আগামী এক মাসের মধ্যে নতুন বিজ্ঞাপনটির কাজ করব অমা করছি।

আফজাল হোসেনের নির্দেশনায় নোবেল প্রথম ‘আজাদ বলপেন’র বিজ্ঞাপনে মডেল হন। তার অভিনীত প্রথম নাটক ছিলো ‘প্রাচীর পেরিয়ে’। এটি ১৯৯৫ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়। পরবর্তীতে অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। নোবেল শখে মাঝে মাঝে গানও করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com