মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

একক নাটক ‘দেয়ালের অন্তরালে’

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ১.২৮ পিএম
  • ৮৭২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বেশ বিরতির পর একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। তারা অভিনয় করেছেন ‘দেয়ালের অন্তরালে’ নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন সৈয়দ সালাউদ্দিন জাকী। গত সোমবার রাজধানীর ধানমন্ডিতে এর শুটিং শেষ হয়েছে। এতে প্রফেসরের ভূমিকায় অভিনয় করেছেন আফজাল হোসেন।

তার শিক্ষার্থীর ভূমিকায় দেখা যাবে মৌকে। আফজাল-মৌ ছাড়াও এতে অভিনয় করেছেন ফাখরুল বাসার মাসুম, মিলি বাসার, তুষার খান, শরীফ সিরাজ, মার্লিন, শিশুশিল্পী উষসী। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘টেলিভিশনের বাইরে যখন নাটক নির্মাণ শুরু হয়, তখনও ক্যামেরার পেছনে থেকে প্রধান ভূমিকায় আমরা আনোয়ার হোসেন বুলুকে দেখেছি। বুলু ও আমার মাঝখানে মৌ। বিজ্ঞাপনচিত্রে মেয়েদের মনে মডেল হওয়ার আকাক্সক্ষা তৈরি এবং মডেলিং পেশা যে মর্যাদা ও গৌরবের হয়ে উঠল- তার প্রধান কৃতিত্ব এই মৌয়ের।

আমরা বহুকাল পরে তিনজন একসঙ্গে ‘দেয়ালের অন্তরালে’ নাটকে কাজ করলাম। আশা করছি, নাটকটি ভালো লাগবে সবার।’ সৈয়দ সালাউদ্দিন জাকী বলেন, ‘এটি প্রেমের গল্প নয়। আড়ালে-আবডালের গল্প। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com