মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দ্বিতীয় সিনেমায় দীপা খন্দকার

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ১.২২ পিএম
  • ৮০৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নব্বইয়ের একজন নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নান্দনিক অভিনয় ও শৈল্পিক গুণে দর্শকের কাছে এখনও সমানভাবেই সমাদৃত এ তারকা। দীর্ঘদিনের ক্যারিয়ারে নাটক, বিজ্ঞাপন, টেলিছবিসহ সব অঙ্গনেই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে হয়েছেন বেশ প্রশংসিত। লম্বা এ সময়ের পথচলায় বাকি ছিল চলচ্চিত্রে পদচারণা।

সেটাও সেরে ফেলেছেন ‘ভাইজান এলো রে’ ছবির মাধ্যমে। দর্শকের কাছে পেয়েছেন ও অনেক প্রশংসিত। সেই ধারবাহিকতায় এবার দ্বিতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ছবিটির নাম ‘পায়ের ছাপ’। এটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম মান্নু।

এ ছবিতে দীপা একজন দুঃখিনী মায়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন। ছবিতে দীপা খন্দকার ছাড়া আরও অভিনয় করবেন- লাক্স তারকা রাখি মাহবুবা, শিশুশিল্পী মায়মুনা ইসলাম, প্রাণ রায় চৌধুরী, রাজীব সালেহীন, দীপান্বীতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, শাহানা সুমি, গাজী আব্দুর নুর, তুষার খান, খলিলুর রহমান কাদরী সহ আরো অনেকে।’ দীপা খন্দকার গণমাদ্যমকে বলেন, ‘সাইফুল ইসলাম মান্নু ভাইয়ের নির্দেশনায় আবারও কাজ করার সুযোগ এলো, তা-ও আবার ছবিতে! গল্প এবং চরিত্র আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে।

আশা করছি ভালো কিছু হচ্ছে।’ এদিকে এরই মধ্যে দীপা খন্দকার সম্প্রতি তিনটি বিজ্ঞাপনেও মডেল হিসাবে কাজ করেছেন। পাশাপাশি তিনি পাঁচ বছর পর আবারও উপস্থাপনায় ফিরেছেন। নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ সিজন টু’ এবং তাসদিকের নির্দেশনায় ‘বাকের খনি’ ধারাবাহিকে অভিনয় করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com