বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ টিভি পর্দায় নাটক ও রুপালি পর্দায় ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও ওয়েব ফিল্মে কাজ করেনি অভিনেত্রী তমা মির্জা।
এবার অভিজ্ঞতাও হয়েছে তার। গত ঈদের আগে মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় ‘আনন্দী’ এবং রায়হান রাফির পরিচালনায় ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ নামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ নামের ওয়েব ফিল্মটি আগামী ১০ জুন আই থিয়েটার নামের একটি ওয়েব প্লাটফরমে অবমুক্ত হবে। যার মাধ্যমে তমা মির্জার ওয়েব ফিল্মে অভিষেক হবে।
এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, ‘দুটি এ ওয়েব ফিল্মই গল্পপ্রধান। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ এদিকে গত বছরের শেষ ভাগে প্রযোজক হিসাবেও আত্মপ্রকাশ করেন এ নায়িকা। তার প্রযোজনায় নাটক নির্মাণ করবেন তৌকীর আহমেদ। এ নিয়ে দু’জনার মধ্যে চুক্তিও সম্পাদন হয়েছে।
Leave a Reply