মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিনেমা নিয়ে ব্যস্ত বিপাশা কবির

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ১০.২৬ এএম
  • ৮১১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ করোনা পরিস্থিতির কারণে থমকে আছে চিত্রনায়িকা বিপাশা কবির অভিনীত পাঁচটি সিনেমা। কোন কোন সিনেমা শেষ হয়ে আছে, কোন সিনেমা রয়েছে সেন্সরে যাওয়ার অপেক্ষায়, কোনটির ডাবিং করতে হবে, আবার কোনো সিনেমার দ্বিতীয় লটের কাজ করতে হবে। তবে বিপাশা জানান, একটু একটু করে ছবিগুলোর কাজ এগিয়ে চলছে।

করোনা পরিস্থিতির এই মুহূর্তেও এই সিনেমাগুলো নিয়েই ব্যস্ত আছেন। জানা গেছে, কয়েকদিনের মধ্যেই সেন্সরে যাবে তার অভিনীত আকাশ আচার্য্য পরিচালিত ‘পরাণে পরাণ বান্ধিয়া’ সিনেমাটি। রেজা হাসতম পরিচালিত ‘জেদী মেয়ে’ সিনেমার ডাবিং-এর কাজ শুরু হবে। এই দুটো সিনেমার কাজ শেষ হবার পরপরই বিপাশা কবির অভিনয় করবেন কালাম কায়সার পরিচালিত অর্ধেক কাজ শেষ হওয়া ‘যার নয়নে যারে লাগে ভালো’ সিনেমায়। বাপ্পী খান পরিচালিত সাঞ্জু জনের বিপরীতে বিপাশা’র ‘সোলমেট’ সিনেমার ডাবিং এর কাজও শুরু হবে শিগগিরই।

আবার প্রথম লটের কাজ শেষ হওয়া অপূর্ব রানা পরিচালিত বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমার কাজও শুরু হবে। এসব সিনেমায় কাজ করা প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘বর্তমানে যে পাঁচটি সিনেমায় কাজ করছি প্রত্যেকটি সিনেমার গল্প এক কথায় অসাধারণ। প্রত্যেকটি সিনেমা’তেই আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি।

যে কারণে প্রতিটি সিনেমা নিয়েই আমি অনেক বেশি আশাবাদী হয়ে উঠেছি। করোনা পরিস্থিতি না হলে হয়তো কাজগুলো আরও আগে শেষ হয়ে যেত এবং কয়েকটি সিনেমা হয়তো মুক্তিও পেয়ে যেত। যাই হোক তারপরও আশাবাদী আমার কাজগুলো নিয়ে।’ এদিকে গেল ২৩ মে ছিলো বিপাশা কবিরের জন্মদিন। জন্মদিনটিকে চিত্রনায়িকা কেয়া, চিত্রনায়ক সাইফ খান, চিত্রনায়িকা দীপালিসহ আরও অনেকেই সারপ্রাইজ দিয়ে দিনটিকে আনন্দঘন ও স্মরনীয় করে তুলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com