মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নতুন গানে গিনেজ রেকর্ড গড়লো বিটিএস

  • আপডেট সময় শুক্রবার, ২৮ মে, ২০২১, ১১.০৮ পিএম
  • ৯০১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএস। তাদের সদ্য মুক্তি পাওয়া গান ‘বাটার’। একাধিক গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে এটি। বিটিএসের দ্বিতীয় ইংরেজি গান ‘বাটার’। ২১ মে মুক্তির পর শ্রোতাদের কাছে ভালো সাড়া ফেলেছে এটি। গত মঙ্গলবার গিনেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিমিয়ারের পর ইউটিউবে রেকর্ড ৩৯ লাখ দর্শক একযোগে গানটি দেখেছে। এর আগের রেকর্ডও বিটিএসের দখলে। তাদের ‘ডায়নামাইট’ গানটি একযোগে ৩০ লাখ দর্শক দেখেছিল।

এছাড়া ইউটিউবে ২৪ ঘণ্টায় গানটি রেকর্ড ১০ কোটি ৮২ লাখ বার দেখা হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিবার দেখা কোনো কোরিয়ান ব্যান্ডের মিউজিক ভিডিও এটি। ইউটিউব ছাড়াও স্পোর্টিফাইয়ে একদিনে ১১ কোটির বেশিবার স্ট্রিমিং হয়েছে ‘বাটার’, যা একটি রেকর্ড। এখানেই শেষ নয়, দল হিসেবেও বিটিএস একটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। ২৭ এপ্রিল ২০২১ পর্যন্ত স্পোর্টিফাইয়ে ১৬.৩ বিলিয়ন বার স্ট্রিমিং হয়েছে এই ব্যান্ডের গান। এটিও একটি রেকর্ড।

সবমিলিয়ে এখন পর্যন্ত ২৩ টি বিশ্ব রেকর্ড বিটিএস ব্যান্ডের দখলে। বিটিএস ব্যান্ডটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। তবে তাদের গানের শুরু হয় ২০১৩ সাল থেকে। ব্যান্ডের সদস্যরা হলেন— ভি, জে-হোপ, আরএম, জিন, জিমিন, জংকুক, সুগা। ‘ডায়নামাইট’ গানের জন্য ২০২১ সালের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে চারটি ক্যাটাগরিতে মনোয়ন পায় বিটিএস।

সবচেয়ে বিক্রিত গান, শীর্ষ দল, সবচেয়ে বিক্রিত শিল্পী, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় শিল্পী শাখায় মনোনয়ন পাওয়া এই ব্যান্ড প্রত্যেকটিতেই সেরার পুরস্কার জিতেছে। এরপর থেকে আলোচনায় বিটিএস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com