বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‘একটা চাদর হবে’ থেকে ‘আতর গোলাপ জল’ মাঝ খানে একযুগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ১১.৩০ পিএম
  • ৬৪৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ২০০২ সাল, প্রকাশ পেল ‌’একটা চাদর হবে’ শিরোনামের অ্যালবাম। প্রকাশের পরই হৈচৈ ফেলে দিলো শ্রোতা মহলে। নিজের আলাদা গায়কী আর ব্যাতিক্রমী কন্ঠ নিয়ে কোটি শ্রোতার মন জয় করে নিলেন জেনস্ সুমন। ‘একটা চাদর হবে’ গানটির সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে একটি নাম।

যে নাম মানেই কোটি প্রাণের সুখ-দুঃখ, প্রেম ও অনুভূতির ধারক-বাহক। কোটি কোটি ভক্ত তার কথা ও সুরে আশ্রয় খুঁজে নেয় যাপিত জীবনের কঠোরতা থেকে একটু জ্যোৎস্নার আবেশ। তিনি কথার আবেগী জাদুকর, বাংলা গানের অন্যতম কারিগর তিনি ইথুন বাবু। ‘

একটা চাদর হবে’ অ্যালবামের ১২টি গানেরই কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন ইথুন বাবু। এরপর কেটে গেছে এক যুগ। কাজ করা হয়নি ইথুন বাবু এবং সুমনের। দীর্ঘ ১২ বছর পর এই জুটি নিয়ে আসলেন তাদের নতুন গান ‘আতর গোলাপ জল’। ”আমার জন্য সাদা কাপড়ের একটা চাদর নেবে/ শেষ বিদায়ে ঐ চাদরে আতর গোলাপ জল ছিটিয়ে দেবে” এমন কথা মালায় এবারের গানটি সাজিয়েছেন ইথুন বাবু। তাতে দিয়েছেন সুর ও সঙ্গীত।

সম্প্রতি ইবি মিউজিক টিভি’র ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘আতর গোলাপ জল’। প্রকাশের পরপরই শ্রোতা-দর্শকদের মুগ্ধতায় ভাসতে থাকে এই গান। ইথুন বাবু জানালেন, ১২ বছর পর জেনস্ সুমনের জন্য গান করলাম। ‘ইসরাইলের তাণ্ডব আজ বিশ্বকেও গলিত শিলাস্তরের কম্পন বিচ্যুতির দিকে ধাবিত করছে। যা বিশ্ববাসী মেনে নিতে পারছে না।

আমরা নিরুপায়, উচ্চপদস্থ দেশ তাদের পক্ষে। শিশু মৃত্যুসহ মানুষের মৃত্যু, কেএফসি চিকেন তন্দুরির মতো! কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছিল মাথার ভিতরে। সেসব কথাই গানটিতে তুলে ধরা হয়েছে। সুমনের জন্য শুভ কামনা।’

দীর্ঘ ১২ বছর পর ইথুন বাবুর কথা সুরে গান আবার গান গাইতে পেরে উচ্ছ্বাসিত জেনস্ সুমন জানালেন, বাবু ভাই মানে (হচ্ছে) এক আধ্যাতিক ক্ষমতার অধিকারি। আমি অন্তত এটা মনে করি। আমি আমার সাধ্য মত গাইবার চেষ্টা করেছি বাকিটা শ্রোতারা শুনেই রায় দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com