মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিনেমায় ফিরলেন হারুন কিসিঞ্জার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ১১.২৫ পিএম
  • ৬৬২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। দূরত্ব কাতিয়ে আবারও সিনেমার শুটিংয়ে ফিরলেন তিনি।

গত ২০ মে বিএফডিসিতে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন এই অভিনেতা। এ প্রসঙ্গে হারুন কিসিঞ্জার বলেন, ‘অনেক দিন পর সিনেমায় ফিরলাম। খুব খারাপ লাগতো অভিনয় থেকে দূরে ছিলাম বলে। সময়টা খুব খারাপ। এখন মনে হচ্ছে আমার ঘরে ফিরে এলাম।

কারণ সিনেমায় অভিনয় করে সবচেয়ে বেশি আনন্দ পাই আমি। এখানকার সবাই পরিবারের মতো।’ প্রসঙ্গত, হারুন কিসিঞ্জার অভিনীত সবশেষ সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সিনেমায় অভিনয় না করলেও তিনি নিয়মিত ইউটিউবের স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রে কাজ করেছেন। তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও আছে।

১৯৯৩ সালে দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে সিনেমা জগতে আসা এই কৌতুক অভিনেতা প্রায় ৭৫টিরও বেশি সিনেমায় অভিনয় করা ছাড়াও ৪২টি কৌতুক অ্যালবাম প্রকাশ করেছেন। এছাড়াও সারা বছর দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। যদিও করোনার কারণে এখন সেগুলো বন্ধ আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com