মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিয়ে নয় এখন ক্যারিয়ার নিয়েই ভাবছেন সারিকা

  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১, ৮.০৭ পিএম
  • ৭৮২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বিয়ে নয় এখন ক্যারিয়ার নিয়েই ভাবছেন সারিকা এই মুহূর্তে বিয়ে, সংসার নিয়ে একেবারেই ভাবছেন না মডেল ও অভিনেত্রী সারিকা। বিবাহ বিচ্ছেদের পর সন্তান শাহরিশ আন্নাহকে নিয়েই পৃথিবী সাজিয়েছেন। মাঝে কিছুটা বিরতি দিলেও এখন নিয়মিত অভিনয় করছেন।

ক্যারিয়ারের চাঙ্গা সময়ে অভিনয় থেকে হঠাৎ বিরতি। তারপর এখন আবার নিয়মিত কাজ করছেন। এ ব্যাপারে সারিকা তার উপলব্ধির কথাও জানিয়েছেন। তিনি বলেন, তখন ক্যারিয়ারের সব থেকে সুসময় পার করছিলাম। যদি বিয়ে, সংসার করার চিন্তা না করতাম তাহলে হয়তো চিত্রটা পাল্টে যেতে পারতো। তখন ছোট থাকায় অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। তবে ভুল থেকেও অনেক কিছু শিখেছি। এদিকে, গত কয়েক বছরের মধ্যে এবার ঈদে সারিকার সর্বোচ্চসংখ্যক নাটক প্রচার হয়েছে।

সবমিলিয়ে ক্যারিয়ার, সন্তান নিয়ে গুছিয়ে উঠেছেন অভিনেত্রী। ফিরেছেন ছন্দেও। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন । বাংলাভিশনের জনপ্রিয় ‘আমার আমি’ অনুষ্ঠানটি উপস্থাপনা শুরু করেছেন তিনি।

বিয়ে প্রসঙ্গে সারিকা বলেন, যখন হওয়ার তখন হবে। অভিনয়টা করে যেতে চাই এখন শুধু। আর কিছু মাথায় নিতে চাই না। আপাতত সংসার, বিয়ে এসব নিয়ে ভাবছি না। যদি ভাগ্যে থাকে তাহলে বিয়ে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com