বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দুই বছর পর উপস্থাপনায় আনজাম মাসুদ

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১, ৭.৫৮ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঈদের একটি অনুষ্ঠানের উপস্থাপনার মধ্যদিয়ে দুই বছর পর উপস্থাপনায় ফিরেছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। আনজাম মাসুদ বিটিভিতে ‘পরিবর্তন’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সর্বশেষ।
এরপর নতুন পরিকল্পনা নিয়ে ফেরার প্রস্তুতি নেয়ার সময়েই করোনাকাল শুরু হয়। তাই নতুন উদ্যোগ বাস্তবায়নে বিলম্ব হয় তার। তবে সেই বিরতি ভেঙে উপস্থাপনায় ফিরলেন আনজাম মাসুদ।
অনুষ্ঠানের নাম ‘আমি কথা বলতে চাই’। এটি মূলত একটি প্রতিযোগিতামূলক টক শো। অনুষ্ঠানে ১৫ জন উপস্থাপকের পাশাপাশি চারটি নাটিকায় ৯ জন অভিনয়শিল্পীও অংশগ্রহণ করেছেন। এটি এটিএন বাংলার ঈদ আয়োজনে আজ (২২ মে) রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা এবং নির্দেশনাও দিয়েছেন আনজাম মাসুদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর পর্দায় ফিরলাম। আগেই ভাবনায় ছিল ভিন্ন আঙ্গিকে কিছু নিয়ে ফিরব।
আমি কথা বলতে চাই অনুষ্ঠানটি সত্যিকার অর্থেই ভিন্নধর্মী। আমার মনে হয় এতজন উপস্থাপক নিয়ে এর আগে কেউ এ ধরনের অনুষ্ঠান করেনি। একই নামে অনুষ্ঠানটি নিয়মিত করার ইচ্ছে আছে। তবে সেগমেন্টে আরও অনেক পরিবর্তন আসবে। সে লক্ষ্যেই কাজ করছি এখন। আশা করছি দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com