বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজের চ্যানেলে চমক তারার প্রথম গান

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১, ৭.৫৬ পিএম
  • ৭৯২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ মঞ্চ ও টিভি নাটকের অভিনেত্রী চমক তারা চাঁদ রাতে তার নিজের ইউটিউব চ্যানেলে প্রথম মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। এর শিরোনাম ‘আসো না আমার বুকে আসো না’। ‘আসো না আমার বুকে আসো না’ গানটি লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজনীন নাজু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন প্রিন্স খান। এতে সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন কামরুল হাসান। গানটি প্রসঙ্গে চমক তারা বলেন, ‘শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকার কারণে রোজার আগে গানটি প্রকাশ করতে পারিনি। কিন্তু আমার কিছু শুভাকাক্সক্ষী আছেন যারা গানটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের ভাবনা এবং আমার ভক্ত দর্শকের কথা মাথায় রেখেঈ চাঁদ রাতে গানটি প্রকাশ করি।

নাজনীন নাজু গানটি অসাধারণ গেয়েছেন। ধনব্যাদ ফিরোজ প্লাবন ভাইকে সময়োপযোগী একটি গান করার জন্য। গানটি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। আমার ইচ্ছে আছে আগামীতে আরও কিছু সুন্দর মিউজিক ভিডিও আমার চ্যানেলে প্রকাশের।’ এদিকে গেল ২৫ মার্চ রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে সন্ধ্যায় চমক তারা অভিনীত ‘কাল রাত্রি’ নাটকটির মঞ্চায়ন হয়। এই নাটকের গল্পের প্রধান দুটি কেন্দ্রীয় চরিত্রের একটিতে অভিনয় করেন চমক তারা। মঞ্চে চমক তারা’র অভিনিত অন্যান্য নাটকগুলো হচ্ছে- ‘জনমাঙ্ক’, ‘বেদের মেয়ে’, ‘গুনজান বিবির পালা’ নাটকেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com