সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জুন মাসে স্কুল-কলেজ খোলার পর কীভাবে শিক্ষা কার্যক্রম চালানো হবে

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১, ২.৫২ পিএম
  • ৭১০ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউও ধীরে ধীরে কমে আসছে। এভাবে চলতে থাকলে আগামী জুন মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছে সরকার। এজন্য পুরোদমে চলছে বিভিন্ন স্তরের প্রস্তুতি। স্কুল-কলেজ খোলার পর কীভাবে শিক্ষা কার্যক্রম চালানো হবে, তারও একটি রূপরেখা প্রস্তুত করা হয়েছে।

 

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা মানেই ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক করা হবে না। কেউ যদি ক্লাসে উপস্থিত না হতে চান তাহলে তার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হবে। সমান্তরালে এই দুভাবেই চলবে শিক্ষা কার্যক্রম। অনলাইনের ক্ষেত্রে এসব ক্লাস টেলিভিশনেও সম্প্রচার করা হবে।

দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর ফলে পড়াশোনা তো বটেই, মানসিকভাবেও অনেক দূর পিছিয়ে গেছে শিক্ষার্থীরা। তাই স্কুল খোলার পরপরই পরীক্ষা নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নতুন কোনো চাপ দিতে চায় না কর্তৃপক্ষ।

চলতি বছরের সকল সাময়িক ও শ্রেণি পরীক্ষা বাতিল করার কথা ভাবা হচ্ছে। এর পরিবর্তে প্রত্যেক সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে দেওয়া হবে।

এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী ক্লাসের জন্য যোগ্যতা নির্ধারণ করা হবে শিক্ষার্থীদের। পুরো বিষয়টির একটা প্রাথমিক খসড়া দাঁড় করিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com