বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্বাধীনতা পদক পেলেন গাজী মাজহারুল ও আতাউর রহমান

  • আপডেট সময় শুক্রবার, ২১ মে, ২০২১, ৭.২৩ পিএম
  • ৭৩১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় এ বছর দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক পেলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সংলাপ রচয়িতা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার এবং মঞ্চ সারথী আতাউর রহমান। গতবৃহস্পতিবার গণভবনে তাঁদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাজী মাজহারুল আনোয়ার এর আগে ২০০২ সালে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক লাভ করেন। এ বছর পেলেন স্বাধীনতা পুরস্কার। জীবন্ত কিংবদন্তি এই সংগীতজ্ঞ এ পর্যন্ত ২০ হাজারের বেশি গান রচনা করেছেন।

বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় তাঁর লেখা তিনটি গান রয়েছে। ১৯৬৭ সাল থেকে গীতিকার ও সুরকার হিসেবে কাজ করছেন গাজী মাজহারুল আনোয়ার। পাশাপাশি তিনি বহু কালজয়ী ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। কিছু ছবি তিনি পরিচালনাও করেছেন।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নান্টু ঘটক’ ১৯৮২ সালে মুক্তি পায়। তিনি সর্বমোট ৪১টি ছবি পরিচালনা করেছেন। অন্যদিকে, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা এবং নাট্য নির্দেশক আতাউর রহমানও এর আগে ২০০১ সালে একুশে পদক লাভ করেন। এ বছর তাকে দেয়া হলো সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী মঞ্চনাটক আন্দোলনের অগ্রদূত।

বহু নাটক তিনি নির্দেশনা দিয়েছেন, আবার অভিনয়ও করেছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গাজী মাজহারুল আনোয়ার ও আতাউর রহমানসহ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৯ মার্চ পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসঙ্গত, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ সরকার। এ বছর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদেরকে পাঁচ লাখ করে টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com