বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সত্য ঘটনা অবলম্বনে নায়ক মুন্না’র ‘রোদ পালানোর গল্প’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৮.৩৯ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ একটি ছেলে সন্ত্রাসী তবে তার মনটা বিষম নরম। সে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। অসহাদের যারা জুলুম করে তাদের ধরে শাস্তি দেয়। এদিকে যখনই সে কোন অন্যায়কারীকে শাস্তি দেয়ার জন্য মারধর করে তখনই সেই এলাকার একটি মেয়ের সামনে পরে। মেয়ে তাকে খারাপ ভাবে, মেয়েটির কাছে সে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। মেয়েটি বড় লোকের আদরের। দামী গাড়িতে চলে, হাতে দামী ফোন। মেয়েটি একটি ছেলের সাথে প্রেম করে এবং তাদের মধ্যে শারিরীক সম্পর্কে হয়। এর কিছুদিন পর সে বুঝতে পারে সে মা হতে চলেছে। পরিবারের সবাই জানতে চায় কে এই বাচ্চা বাবা। তখন মেয়েটি তার প্রেমিকে ফোন করে সে বিভিন্ন রকম বুজ দেয় মেয়েটিকে। এরপর কিছুদিন পর তার সব নাম্বার অফ করে ছেলেটি তার সাথে সম্পর্ক ছিন্ন করে। মেয়েটি তখন বিপাকে পরে। অনেকবার ভেবেছে আত্মহত্যা করি, কিন্তু পরে আবার ভাবে তার সন্তানের তো কোন দোষ নেই। মেয়েটির কোলে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান। সমাজের পরিবারে চাপে পড়ে সন্তান নিয়ে বাঁধে বিপত্তি। আত্মীয় স্বজনরা তাকে দেখে বিভিন্ন রকম মন্তব্য করে। বাধ্য হয়ে সে সন্তানকে কোন যায়গায় ফেলে আসার সিদ্ধান্ত নেয় এবং তাই করে। এদিকে যেখানে সন্তান ফেলতে যায় সেখান দিয়ে পুলিশ ওই সন্ত্রাসী ছেলেকে তাড়া করে। ছেলেটি যেখানে সন্তান রেখে যায় সেখানে পালাতে আসে তখন তার চোখে পড়ে একটি বাচ্চা কান্না করছে তার পাঁশে একটি কুকুর বাচ্চাটিকে আক্রমণ করার জন্য কাছে যাচ্ছে। তখন সন্ত্রাসী ছেলেটির বাচ্চাটিকে দেখে মায়া হয়। সে তাকে কোলে তুলে নেয়। যাওয়ার সময় দেখে পাশে একটি মোবাইল পড়ে আছে। সেটিও তুলে নিয়ে বাচ্চাটিসহ বাসায় চলে যায়। এমনই গল্পে এগিয়ে যায় নায়ক মুন্না অভিনীত মিউজিক্যাল ফিল্ম ‘রোদ পালানোর গল্প’। বাকিটুকু দেখতে ঘুঁরে আসুন হিসাম মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে এ। গানের কণ্ঠশিল্পী শাহরিয়ার রাফাত ও প্রীতি শেখ। গীতিকার রেজাউল করিম। সুর ও সঙ্গীত করেছেন শিল্পী শাহরিয়ার রাফাত নিজেই। মুন্না ছাড়াও এতে অভিনয় করেছেন আফসানা নওমি। পরিচালনা করেছে নায়ক মুন্না। সহযোগী পরিচালক নিরঞ্জন বিশ্বাস। সম্পাদনায় শজিবুজ্জামান দিপু ও রং বিন্যাস আশিকুজ্জামান অপু। পোস্ট প্রোডাকশন এ ওয়ান প্রোডাকশন। মিউজিক্যাল ফিল্মটি হিসাম মাল্টিমিডিয়া প্রকাশিত হয়ছে। প্রকাশিত হওয়ার কিছুদিন পর দশর্কের মাঝে বেশ সাড়া ফেলে। প্রশংসা কুঁড়িয়েছে অল্প সময়ে। এ প্রসঙ্গে পরিচালক ও নায়ক মুন্না বলেন, গল্পটা সত্য এবং সমসাময়িক ঘটে যাওয়া ঘটনার আলোকে নির্মিত। আমাদের এমন অনেক ঘটনা যা আমাদের চারপাশে ঘটছে। যে গুলো প্রকাশিত হচ্ছে তা জানতে পারি। যে গুলো প্রকাশিত না হয় সে গুলো রয়ে যায় অন্তরালে। আমি চেষ্টা করছি গানের সাথে গল্পটি ফুটিয়ে তুলতে। বেশ সাড়া পেয়েছি। তাই আমি এর পার্ট-২ নির্মান করবো খুব শীঘ্রই। আশা করছি সেটা আরো মানুষের হৃদয়কে নাড়া দিবে। সবার জন্য ভালো ভালো কাজ উপহার দিবো আমার চ্যানেল হিসাম মাল্টিমিডিয়াতে। সবাই আমার পাশে থাকবেন আশা করছি। উল্লেখ্য, নায়ক মুন্না অভিনীত সিনেমা ‘ধূসর কুয়াশা’ বেশ সাড়া ফেলে। এতে তার সাথে নায়িকা হিসেবে কাজ করেছে চিত্রনায়িকা নিপুণ। সামনে তার ৪ টি সিনেমার কাজ শুরু হবে। করোনার জন্য শুটিং করা হচ্ছে না। সব রেডি এখন শুটিংর জন্য অপেক্ষা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com