সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বারে পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১, ৭.১৮ পিএম
  • ৪০৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার- কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বারে দুই পরিবারের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তফাজ্জল হোসেন নামে এক পুলিশের কনষ্টেবল প্রতিপক্ষের আব্দুল্লাহ বিন মামুন(১৭) নামে এক কিশোরের শাবল দিয়ে পায়ের গোড়ালী কেটে ফেলে। আহত মামুনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ১২মে সকাল ১০টায় দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের বজলু মাষ্টারের বাড়িতে।

সাইচাপাড়া গ্রামের মৃত; বজলুর রহমান’র পুত্র পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন’র সাথে ওই বাড়ির প্রতিবেশী প্রবাসী মামুনুর-রশীদ’র পুত্র আব্দুল্লাহ বিন মামুন’র সাথে জমীর সীমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার শাবল (খুন্তি) দিয়ে পায়ের গোড়ালিতে আঘাত করলে মারাত্মক আহত হন। ওই ঘটনায় আজ সোমবার (১৭ মে) আহত আব্দুল্লাহ বিন মামুন’র মা’ কুলসুম আক্তার বাদী হয়ে পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন (কং ১১৯৮৬)কে একমাত্র আসামী করে (দন্ডবিধি ৪৪৭, ৩২৬, ৩০৭, ৩৭৯ ধারা, তারিখ- ১৭/০৫/২০২১ইং, মামলা নং- ০৯) দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী কুলসুম আক্তার জানান, পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন’র পিতা থেকে প্রায় ১২বছর পূর্বে আমার প্রবাসী স্বামী মামুনুর-রশীদ ৬ শতাংশ জমি ক্রয় করেন। ওই জায়গাতে বাড়ি তৈরী করে বসবাস করে আসছি।ঘটনার দিন বাড়ির সীমানায় আমার ছেলে মামুন গাছের পরিচর্যা এবং নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেয়ার সংবাদে ঢাকা ডিএমপিতে কর্মরত পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন অফিস থেকে ছুটি না নিয়েই বাড়িতে এসে আমার ছেলের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঘর থেকে ধারালো একটি লোহার শাবল দিয়ে এলো পাথারি পিটিয়ে এবং এক পর্যায়ে পায়ের গোড়ালিতে শাবল দিয়ে এলোপাথারী আঘাতে হত্যার চেষ্টা করে এবং পালিয়ে যেয়ে ঢাকা ডিএমপির কর্মস্থলে যোগদান করেছে।

অভিযুক্ত পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন’র সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনায় কুলসুম আক্তার বাদী হয়ে তোফাজ্জল হোসেন নামে এক পুলিশ কনষ্টেবলের ধারালো অস্ত্রের আঘাতে হত্যার চেষ্টার অভিযোগে থানায় মমামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধিন, ওই কনষ্টেবল ছুটি না নিয়ে এলাকায় এসে অকারেন্স করে আবারো কর্মস্থলে যোগদানের বিষয়টি তদন্তের পরই সত্য-মিথ্যা বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com