মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিরোজপুরে  ২৭ বছর পর অসুস্থ মাকে দেখতে এসে সাজাপ্রাপ্ত আসামি আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১২.৩৮ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) ওই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি কুদ্দুসকে মঙ্গলবার গভীর রাতে উপজেলার ১ নং মাটিভাংগা ইউনিয়নের উত্তর বানিয়ারী এলাকা থেকে গ্রেফতার করা হয়। উত্তর বানিয়ারী গ্রামের মান্নান হাওলাদার এর ছেলে আব্দুল কুদ্দুস (৫২)।
জানা গেছে, নাজিরপুর থানার এএসআই হিরণ ও তার সঙ্গীও ফোর্স গোপন সংবাদের সূত্র ধরে বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেন। আসামি কুদ্দুস ঝালকাঠির মানপাশা গ্রামে আনোয়ার মোল্লার বাড়িতে দীর্ঘদিন ডেইলি লেবার হিসেবে কাজ করতেন সেই সুবাদে তার মেয়ে শাহনাজ এর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি তার পরিবার ও জানতে পারে।
পরে চিটাগাং শহরে নিয়ে ২০ হাজার টাকা  মহরানা বেঁধে ইসলামিক বিধি বিধান মোতাবেক বিবাহ করেন। শাহনাজের পিতা আনোয়ার মোল্লা সম্পদশালী হওয়ায় কৌশলে মেয়েকে বাড়িতে নিয়ে যান এবং আদালতে মামলা করেন। এ বিষয়ে সাজাপ্রাপ্ত আসামী কিছুই জানেন না বলে জানান। ওই সময় বাড়ি ত্যাগ করে যাওয়ার পরে আর বাড়ি ফেরেনি আব্দুল কুদ্দুস। মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে মাকে দেখতে এসে অবশেষে আটক হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ জানান, ৯৮ সালে ঝালকাঠি জেলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন  দমন আদালত ধৃত আসামিকে এ সাজা দেন আসামি দীর্ঘ ২৭ বছর পলাতক থাকার পরে গ্রেফতার হয়েছে। এ সংবাদটি সোর্সের মাধ্যমে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ওয়ারেন্ট কারী অফিসারকে দিয়ে দ্রুত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে আসামিকে ধরে থানায় আনেন এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com