মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৭.৫১ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তার হওয়া মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর পুত্র।

পুলিশ জানান, মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০২৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও নিজের কন্যাকে নৃশংশ ভাবে হত্যা করে পালিয়ে যায়। আদালতে মামলা হলে আদালত তাকে দন্ডবিধি ৩০২ ধারা এর অভিযোগ প্রমানিত হলে তাকে মৃত্যুদন্ডের আদেশ সহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মামলার খবর শুনে আসামী মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সাল থেকে পর্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলো। ২০১৯ সাল থেকে তার নামে ওয়ারেন্ট জারি ছিলো।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামী মিরাজুল হক ওরফে আব্দুল হক কে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। আসামীকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসা হলেই তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com