সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চালের দাম আরও কমবে: খাদ্য উপদেষ্টা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬.৩৪ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে

আমন ধান বাজারে ওঠা শুরু হলে চালের দাম কমবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য ভবনে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, কিছু আমদানি পাইপলাইনে আছে। দেড় লাখ টন চাল-গম আমদানির জন্য এলসি খোলা হয়েছে। বর্তমানে চালের দাম স্থিতিশীল। নতুন আমন বাজারে ওঠা শুরু হলে চালের দাম আরও কমবে বলে আশাবাদী।

আলী ইমাম মজুমদার বলেন, আমি নিজেই বাজার করি, দাম নিয়ে চাপে আছি। আশা করি আমন ফসল উঠলে দাম কমবে। তবে শীতকালীন সবজি অসময়ের বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিও দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

আগামী রোববার থেকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের প্রায়োরিটি আমন ধান। উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে। আগামী রোববার (১৭ নভেম্বর) থেকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে। কৃষক যেন উপযুক্ত দাম পায় সেজন্য আমন ধান সংগ্রহে কেজিপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। চালেও বাড়ানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com