বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এলিট মেহেদির নতুন বিজ্ঞাপনে ববি

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১, ১১.১৭ পিএম
  • ৮৮৯ বার পড়া হয়েছে

এলিট মেহেদির নতুন বিজ্ঞাপনে ববি বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ঈদুল ফিতর উপলক্ষে নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হলেন তিনি। বি হ্যাপি এন্টারটেনমেন্টের ব্যানারে এলিট মেহেদির বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রাকিব আহমেদ।

নতুন বিজ্ঞাপন নিয়ে চিত্রনায়িকা ববি বলেন, ‘সুপরিচিত এলিট মেহেদির ব্রান্ড এম্বাসেডর হিসেবে বিজ্ঞাপনটি করেছি। ঈদ মানেই মেহেদি, বিশেষ করে এই উৎসবে প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বিভিন্ন বয়সীরা মেহেদী দিয়ে থাকেন। মহামারীর এই সময়ে নতুন ছবি নিয়ে হাজির হতে না পারলেও মেহেদী দিয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি, যা ভীষণ আনন্দের।’

তিনি আরও বলেন, ‘আমার দর্শক এবং ভক্তদের জন্য এটাই আমার ঈদ উপহার। কাজটি বেশ বড় বাজেটের এবং নতুনত্ব ছিলো। আশাকরি আমার ভক্ত এবং দর্শকরা নিয়মিতভাবেই ভিন্ন ভিন্ন কাজে আমাকে দেখতে পারবেন।’ উল্লেখ্য, চিত্রনায়িকা ববি অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। একটি ‘বৃদ্ধাশ্রম’, অন্যটি ‘নীলিমা’।

নতুন চারটি ছবির শ্যুটিংয়ের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ‘ভাগীরথী’ ছবির স্ক্রিপ্টটা ভীষণ পছন্দ করেছেন তিনি। এছাড়াও তিনি ‘রণ যোদ্ধা’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বব স্টার’ থেকে ‘নায়িকা’ আর বি হ্যাপি এন্টারটেইনমেন্ট থেকেও আরেকটি ছবির শ্যুটিং শুরুর হওয়ার কথা রয়েছে। ববি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপরও তিনি নিয়মিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, নানাভাবে সাহায্য করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com