সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফরিদপুরের ভাঙ্গায় স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১, ৮.১৩ পিএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় লকডাউনের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম উদ্দিন। উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউন চলছে। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। লকডাউন কার্যকর করতে ভাঙ্গা শহরের থানা এলাকায়, পৌর বাজার, স্বর্নকার পট্টি, ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে । অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান, সেকেন্ড অফিসার মো: ফরিদ আহমেদ, উপপরিদর্শক (এসআই) সৈয়াদুর রহমান প্রমুখ।
ইউএনও মো. আজিম উদ্দিন বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার রোধে বিধিনিষেধ কার্যকর করতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। উপজেলার চার প্রান্তে পুলিশের চারটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিধিনিষেধ মানতে মানুষকে আমরা উদ্বুদ্ধ করেছি। যাঁরা বিধিনিষেধ মানেনি, তাঁদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনেছি। এ সময় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছি।’
ভাঙ্গায় ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com