বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কণ্ঠশিল্পীদের সঙ্গে কৌতুক অভিনেতা কাজল

  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১, ৯.৩৬ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঈদুল ফিতর উপলক্ষে এটিএন বাংলা আয়োজন করছে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এতে থাকছে নাটক, টেলিফিল্ম, সিনেমা, সংগীতানুষ্ঠান। বিশেষ দিনের এই আয়োজনে প্রচার হবে গান নিয়ে ব্যতিক্রমী ফান শো ‘গান ইন ফান’। অনুষ্ঠানে থাকবে জনপ্রিয় গানের ভিন্ন আঙ্গিকের পরিবেশনা। দুই পর্বের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন একঝাঁক জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান, কর্ণিয়া, পারভেজ, জি বাংলার সারেগামাপা-খ্যাত অবন্তি ও আতিক। তাদের সঙ্গে থাকছেন কৌতুক অভিনেতা কাজল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মীরাক্কেল-খ্যাত আবু হেনা রনি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। তিনি বলেন, অনুষ্ঠানটিতে গান শোনার পাশাপাশি আমরা দর্শক-শ্রোতাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবো। আশা করছি সবার ভালো লাগবে অনুষ্ঠানটি। ‘গান ইন ফান’ প্রচার হবে ঈদের দিন ও পরের দিন সন্ধ্যা ৫টা ৫০মিনিটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com