সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বরগুনার আমতলীতে তহশিল অফিস বাউন্ডারীতে অবৈধ ঘর নির্মাণ

  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১, ৭.৩৬ পিএম
  • ৬৩৩ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে তহশিল অফিস বাউন্ডারীতে অবৈধ ঘর নির্মাণ মল্লিক মোঃ জামাল বরগুনা প্রতিনিধি। বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে তহশিল অফিস বাউন্ডারির খাস জমিতে অবৈধভাবে বন্দোবস্ত নিয়ে ঘর নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ২০০০ সালে উপজেলার ভূমি অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী আবদুর রশিদ ও তার স্ত্রী মোসাঃ রাশিদা বেগমের নামে গুলিশাখালী ইউনিয়ন ভূমি অফিসের (তহশিল অফিস) প্রাচীরে ৫ শতাংশ অকৃষি খাসজমি ৭৭ আম/১৯৯৯-২০০০নং অবৈধ বন্দোবস্তমূলে প্রাপ্ত হয়ে বসবাস করতে থাকে।

বন্দোবস্ত পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কোন ডিসিআর নবায়ন করা হয় নাই। রাশিদা বেগম তাদের দখলকৃত ৫ শতাংশ জমি জনৈকা মনোয়ারা বেগমের কাছে বিক্রি করে দেয়। এরপর মনোয়ারা বেগম রাশিদাকে দিয়ে ২৩ মার্চ ২০২০ তারিখ আমতলী উপজেলা ভূমি অফিসে ডিসিআর নবায়নের জন্য আবেদন করেন। ভূমি অফিসের নির্দেশে তহশিলদার দেলোয়ার হোসেন ৩০ মে ২০২০ তদন্ত রিপোর্ট দাখিল করেন।

রিপোর্টে তিনি বলেন, ৫ শতাংশ অকৃষি খাস জমি ৭৭ আম/১৯৯৯-২০০০নং বন্দোবস্ত কেসটি অবৈধ ও জমি তহশিল অফিস বাউন্ডারির অন্তর্ভুক্ত বলে ডিসিআর নবায়ণযোগ্য নয়। কিন্তু তা সত্তে¡ও মনোয়ারা বেগম অবৈধভাবে তহশিল অফিস বাউন্ডারীর খাস জমিতে টিনের ঘর নির্মাণ করছেন।

তহশিলদার দেলোয়ার হোসেন বলেন, তদন্ত প্রতিবেদন দাখিল করার পর উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে এসে ঘর উত্তোলন করতে নিষেধ করে গেছেন। তারপরও তারা কোন খুঁটির জোরে ঘর তুলছেন, তা আমার জানা নাই। আমতলী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, আমি তাদেরকে সরকারি জায়গা থেকে চলে যেতে বলেছি। ওরা ওদের একটি প্রতিবন্ধী ছেলের দোহাই দিয়ে থাকছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com