বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিয়মিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৪.০৫ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ গেল কয়েক বছর অভিনয়ে নিয়মিত নন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে চলতি বছর তিনি একের পর এক কাজ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। এরইমধ্যে এই অভিনেতা শেষ করেছেন নায়িকা রোজিনার পরিচালনায়- ‘ফিরে দেখা’ ছবির শুটিং। এতে তিনি জুটি বাঁধেন রোজিনার সঙ্গেই। এছাড়াও এই অভিনেতার হাতে আরো একটি ছবি আছে।

অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’- ছবিতে তাকে দেখা যাবে। চলচ্চিত্রে নিয়মিত হওয়ায় কাঞ্চন ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। এদিকে এই অভিনেতা প্রায় ছয় বছর পর আবারো ছোটপর্দার জন্য কাজ করছেন। আসছে ঈদে নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ‘মরণোত্তম’- শিরোনামের একটি টেলিছবিতে থাকছেন তিনি।

গতকালই নাটকটির শুটিং শুরু হয়। একজন শিক্ষক, একজন কবি, সমাজের ক্ষমতাবান কিছু মানুষ ও একটি আত্মহত্যার গল্পকে এক সুতায় গাঁথা হয়েছে ‘মরণোত্তম’ টেলিফিল্মে।

এতে কাঞ্চন শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন। তিনি গনমাধ্যমকে বলেন, ‘দীর্ঘ সময় পর টেলিভিশনের জন্য কাজ করছি। গল্পটি অন্যরকম বলেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি। ঈদে এই কাজের মধ্য দিয়ে টেলিভিশনের দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিবো।’ এ অভিনেতা আরো বলেন, ‘আসলে ভালো কিছু হলে আমি নিয়মিতই কাজ করে যাবো। সেটা ছোট পর্দায় হোক আর বড় পর্দা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com