বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদে চ্যানেল আইয়ে তারকাবহুল ১০ টেলিছবি

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৩.৫১ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

ঈদে চ্যানেল আইয়ে তারকাবহুল ১০ টেলিছবি বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সামনে ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে। এতো প্রতিকুলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম। প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত। ঈদের দিন: টেলিফিল্ম ‘তোমার টানে’। রচনা সাইফুর রহমান কাজল এবং পরিচালনা করেছেন নাজমুল রনি। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘অপহরণ’ প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দর। অভিনয়ে তাহসান খান, তানজিন তিশা, তৌকীর আহমেদ প্রমুখ। ঈদের ৩য় দিন: টেলিফিল্ম ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা সোহেল আরমান ও পরিচালনায় নাজমুল রনি। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর, সোহেল আরমান, ফখরুল বাশার প্রমুখ। একইদিনে প্রচার হবে টেলিফিল্ম ‘ত্রাশ মহল’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সারিকা সাবরিন, সোহেল খান, হাসান মাসুদ, আরফান আহমেদ, রোজি সিদ্দিকী, মাসুম বাশার, তারিক স্বপন প্রমুখ। প্রচার হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। ঈদের ৪র্থ দিন: টেলিফিল্ম ‘হিরার আংটি’। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনায় মেহেদি রনি। অভিনয়ে মোশারফ করিম, সাবাবা শ্রেয়সী, জুনায়েদ বাগদাদি, আইরিন আফরোজ প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। একইদিনে দেখানো হবে টেলিফিল্ম ‘এক কথার মানুষ’। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে রিয়াজ, শবনম ফারিয়া প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। ঈদের ৫ম দিন: হুমায়ূন আহমেদের রচনায় টেলিফিল্ম ‘দুই শালিকের সুখ’।

রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান রানা। অভিনয়ে সামান্তা, সজল, মিষ্টি জাহান, রিনা আক্তার, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩৫ মিনিটে। এদিন প্রচার হবে আরেক টেলিফিল্ম ‘কাফফারা’। রচনা মুনতাহা বৃত্তা, পরিচালনায় খায়রুল পাপন। অভিনয়ে তানজিন তিশা, ইরেশ যাকের, তারিক স্বপন, হিমে হাফিজ প্রমুখ। দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। ঈদের ৬ষ্ঠ দিন: টেলিফিল্ম ‘কংকাল চোর’। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনায় মেহেদি রনি। অভিনয়ে মোশারফ করিম, মিলি, কচি খন্দকার প্রমুখ। প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে। একইদিনে দেখানো হবে টেলিফিল্ম ‘চিরকাল’। প্রচার হবে দুপুর ৪টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com