বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ত্রিভুজ প্রেমের ‘ভালোবাসা এই পথে’

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৩.২৫ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘ভালোবাসা এই পথে’ নামে নতুন একটি টেলিফিল্ম নির্মিত হয়েছে। সবুজ খানের পরিচালনায় ত্রিভূজ প্রেমের গল্পে টেলিফিল্মটির চিত্রনাট্য তৈরি করেছেন রাজীব মণি দাস।

এতে অভিনয় করেছেন শ্যামল মওলা, শাবাবা শ্রেয়সী, তাসফি, ইকবাল হোসেন, সুচনা শিকদার, সায়কা আহমেদ, আফফান মিতুল প্রমুখ।

টেলিফিল্মের গল্পের ধারণা দিতে গিয়ে পরিচালক জানান, ‘অর্থের লোভে ব্যবসায়ী শ্যামলের সঙ্গে একটি মেয়ের প্রেম থাকে। কিন্তু যখন তার ব্যবসায় খারাপ সময় আসে তখন মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। চরম হতাশায় পড়ে ভেঙে পড়েন শ্যামল।’ পরে মনোবল শক্ত করে আবার ঘুরে দাঁড়ায় শ্যামলের ব্যবসা।

তখন তার জীবনে আরেকটি মেয়ের আগমন ঘটে। সেই মেয়েটিকে পেয়ে শ্যামল প্রকৃত ভালোবাসার মর্ম বুঝতে পারেন। নির্মাতা সবুজ খান জানান, গল্পে আরও বিভিন্ন ঘটনা ঘটে থাকে। এমন গল্পে নির্মিত ‘ভালোবাসা এই পথে’ টেলিফিল্মটি ঈদের আগে যে কোনো শুক্রবার চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com