বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদে চ্যানেল আইয়ে সাতদিনের নাটক

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৩.২২ পিএম
  • ৬৭৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে থাকছে ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালা। বিশেষ আকর্ষণের মধ্যে থাকছে ১৫টি নাটক। ঈদের আগের রাত: ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের নাটক ‘বাঁশিওয়ালা’। অভিনয় করেছে সুমনা সোমা, নাদিয়া আহমেদ, রহমান জর্জ, শাহাদাত হোসেন প্রমুখ। ঈদের দিন: নাটক ‘শহরের শেষ বাড়ি’। মূলগল্প রাবেয়া খাতুন। চিত্রনাট্য মাসুম শাহরিয়ার ও পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে জুনায়েদ বাগদাদী, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। নাটক ‘পাগলা রাজা বাসর ঘরে’।

সাজ্জাদ স্বপনের রচনা থেকে পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। আরফান নিশো, মেহজাবীন অভিনীত এটি প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। দ্বিতীয় দিন: কমেডি নাটক ‘বায়ুচড়া’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। রচনা বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, সালাহউদ্দিন লাভলু প্রমুখ। নাটক ‘রক্তের ঋণ’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। অপূর্ব, মেহজাবীন অভিনীত নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান ও পরিচালনায় মাহমুদুর রহমান হিমি। তৃতীয় দিন: নাটক ‘সীমার’, রচনায় জুয়েল এলিন ও পরিচালনা করেছেন আর এ আকাশ। অভিনয়ে মোশাররফ করিম, তাসনোভা তিশা, মুনিরা মিঠু

প্রমুখ।

দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে। নাটক ‘তাকে ভালোবাসা বলে’। রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তানজিন তিশা, আরফান নিশো প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। চতুর্থ দিন: নাটক ‘আফ্রিকান বউ’ রচনা জিয়াউদ্দিন রাজু, পরিচালনায় এম আই জুয়েল। তানজিন তিশা, জোভান অভিনীত নাটকটি দেখানো হবে রাত পৌনে ৮টায়। নাটক ‘অকাজের কাজি’, রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। সাফা কবির, তৌসিফ অভিনীত নাটকটি প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। পঞ্চম দিন: নাটক ‘টালটি বালটি’, রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। অভিনয় করেছেন সানজানা রিয়া, মিশু সাব্বির প্রমুখ।

প্রচার হবে রাত পৌনে ৮টায়। নাটক ‘থ্রি স্টুজেস’। রচনা গোলাম সারোয়ার অনিক ও পরিচালনায় নাসির উদ্দিন মাসুদ। অভিনয়ে মারজুক রাসেল, আইরিন, চাষী আলম প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। ষষ্ঠ দিন: ‘চুম্বক’ রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। অভিনয়ে কেয়া পায়েল, মুশফিক ফারহান প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। রাত পৌনে ৯টায় দেখানো হবে নাটক ‘মিচকা শয়তান’। রচনা ও পরিচালনা করেছেন মিফতা আনান।

অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। ঈদের সপ্তম দিন: ‘এক দানে বড়লোক’ রচনা করেছেন রাসেল আযম ও পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তৌসিফ, সাফা কবির প্রমুখ। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে। রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘মারচক্কর’। ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন মুশফিক ফারহান, মুনিরা মিঠু প্রমুখ।

এ ছাড়া থাকছে ফরিদুর রেজা সাগরের গল্পে আফজাল হোসেন নির্মিত ৮ পর্বের ‘কক্সবাজারে কাকাতুয়া’র পুনঃপ্রচার। ঈদের দ্বিতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত দেখানো হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com