সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মুরাদনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৭.১৩ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি// কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের শাহেদাগোপ গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে রুনা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুনা আক্তার উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বড়িয়াচরা গ্রামের মৃত জহর আলীর মেয়ে। বিয়ের পর স্বামীর বাড়ীতেই থাকতেন রুনা।

তার স্বামী শাহেদাগোপ গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে মাসুদ সৌদি প্রবাসী। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের শাশুড়ি জাহেনারা বেগম ঘুম থেকে উঠে পুত্রবধূ রুনাকে তার ঘরে না অনেক ডাকা ডাকি করার পর তাদের রান্না ঘরে গিয়ে দেখে কাঠের পাইরের (খুটি) সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় রুনার লাশ উদ্ধার করে।

তবে রুনার পরিবারের লোকজনের দাবী রুনাকে পরিকল্পীত ভাবে হত্যা করে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসলে বলা যাবে মৃত্যুর কারণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com