বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাদিয়া-রাশেদের ‘হিল্লা বিয়ে’

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৭.১১ পিএম
  • ৭৫৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া ও অভিনেতা রাশেদ সীমান্ত। দুজনই ছোট পর্দার ব্যস্ততম শিল্পী। এবার নাদিয়াকে হিল্লা বিয়ে করলেন রাশেদ সীমান্ত। ঘটনাটি এলাকার সবার মুখে মুখে।

তবে এটি বাস্তব কোনো ঘটনা নয়, ‘হিল্লা বিয়ে’ নামের ঈদের বিশেষ একটি নাটকে এমনটা দেখা যাবে। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে এবং সরদার রোকনের পরিচালনায় বৈশাখী টিভির জন্য নির্মিত হয়েছে নাটকটি। ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে এটি প্রচার হবে। নাটকে দেখা যাবে, ইয়াকুব রাগের মাথায় তার স্ত্রী তানিয়াকে তালাক দেন এবং পরক্ষণে বুঝতে পারেন এটি তার বড় ভুল হয়েছে।

সে তার স্ত্রীকে পেতে মরিয়া হয়ে উঠেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার গ্রামের লোকজন। গ্রামের মাতব্বররা সিদ্ধান্ত দেন ‘হিল্লা বিয়ে’ ছাড়া কোনো অবস্থাতেই তার স্ত্রীকে ফেরত পাবে না সে।

ঠিক হয় ইয়াকুবের দোকানের কর্মচারী বোকা কিচিমের সুমন বিশ হাজার টাকার বিনিময়ে তানিয়াকে বিয়ে করে আবার তালাক দেবে। কিন্তু সুমন তানিয়াকে বিয়ে করার পর আর তালাক দিতে রাজি হয় না। এ নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com