বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সেন্সরের অপেক্ষায় জয়ার ‘বিউটি সার্কাস

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৭.০৯ পিএম
  • ৮১৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ তিন বছর আগে নির্মাণ কাজ শুরু হয়েছিল জয়া আহসান অভিনীত সরকারি অনুদানে নির্মিত ছবি ‘বিউটি সার্কাস’। নির্মাণকাজের দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে গত বছর করোনাকালের মধ্যেই এর শেষ অংশের কাজ সম্পন্ন হয়। এরপর থেকেই ছবির কারিগরি অংশের কাজ শুরু করেন নির্মাতা মাহমুদ দিদার। বর্তমানে এর শেষ পর্যায়ের কিছু কাজ চলছে।

এসব সম্পন্ন করে আগামী ঈদের পর এটি সেন্সরের জন্য জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক মাহমুদ দিদার। তিনি বলেন, ‘ভালো একটি কাজ করতে গেলে তো কিছুটা বিলম্ব হতেই পারে। ছবির কাজ শেষ হতে এ জন্যই দেরি হচ্ছিল। তা ছাড়া আর্থিক সংকটের কারণেও কিছুদিন কাজ বন্ধ ছিল।

এখন সেসব সমস্যা কেটে গেছে। বলা যায়, ছবিটি পুরোপুরি প্রস্তুত। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর দ্রুতই এটি মুক্তি দেওয়ার চেষ্টা আছে আমাদের।’ একজন সার্কাস শিল্পীর জীবনের সুখ-দুঃখ নিয়েই ছবির গল্প তৈরি হয়েছে। সেই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান গণমাধ্যমকে বলেন, ‘ছবির গল্প সুন্দর, এ ধরনের কাজ আমার পছন্দ। কিন্তু কাজটি শেষ হতে সময় লেগেছে। এখন আবার মহামারি চলছে। সব মিলিয়ে একটি ভালো সময় ছবিটি মুক্তি দিলে দর্শকনন্দিত হবে, এটি আমার বিশ্বাস।’ ছবিতে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফেরদৌস, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com